জানুয়ারিতে ঢাকা আসতে পারেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৭, ১৭:২৪আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ১৭:৩৭

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আগামী বছর জানুয়ারিতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বাংলাদেশে আসতে পারেন। সরকারের অনুমোদন সাপেক্ষে জানুয়ারির শেষ সপ্তাহে তিনি ঢাকা সফরে আসতে পারেন। 

সরকারের একটি সূত্র জানিয়েছে,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি এ বছরের মার্চে জাকার্তা সফর করেছেন। সেসময় তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এরই ধারাবাহিকতায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ঢাকা আসবেন। 

ওই সূত্র জানিয়েছে, আসিয়ানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ইন্দোনেশিয়ার সঙ্গে বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে যাতে করে তাদের সর্বাত্মক সহায়তা পাওয়া যায়। 

তিনি আরও বলেন, ‘জাতিসংঘ থার্ড কমিটিতে এবং জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ইন্দোনেশিয়া মিয়ানমারের বিপক্ষে ভোট দিয়েছিল। আমরা আশা করি, ইন্দোনেশিয়া তার এই সহযোগিতা অব্যহত রাখবে।’

দুই দেশের মধ্যকার সম্পর্ক অনুযায়ী বাণিজ্যের পরিমাণ কম বলে জানিয়েছেন আরেকজন কর্মকর্তা। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য-উপাত্ত অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে  ইন্দোনেশিয়ায় বাংলাদেশ রফতানি করেছে ৩৬ মিলিয়ন ডলারের পণ্য। আর আমদানি করেছে এক হাজার ২৩৬ মিলিয়ন ডলারের পণ্য। 

ইন্দোনেশিয়া একটি বৃহৎ কয়লা রফতানি কারক দেশ। ওই কর্মকর্তা বলেন, ‘এই কারণে বাংলাদেশের জ্বালানি ক্ষেত্রে ইন্দোনেশিয়া গুরুত্বপূর্ণ।’ 

/এসএসজেড/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম