বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন প্রকৌশলী খালেদ মাহমুদ। গত ২২ ডিসেম্বর তিনি পিডিবির চেয়ারম্যান পদ থেকে অবসর উত্তর ছুটিতে যান।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার অবসর উত্তর ছুটি বাতিলের শর্তে ২২ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে পিডিবির চেয়ারম্যান পদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।








