পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৭, ২৩:১৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৭, ২৩:২৬

এবছর অনুষ্ঠিত রাইসিনা ডায়ালগে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী আগামী মাসে ভারত সফরে যাচ্ছেন। ১৬ থেকে ১৮ জানুয়ারি ভারতে অনুষ্ঠেয় রাইসিনা ডায়ালগে অংশগ্রহণের জন্য তিনি ভারত সফর করবেন।
সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘২০১৭ সালে অনুষ্ঠিত রাইসিনা ডায়ালগে পররাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণ করেছিলেন এবং আগামীতেও তিনি অংশগ্রহণ করবেন।’
মাহমুদ আলীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বৈঠকের বিষয়ে জানতে চাইলে সরকারের এই কর্মকর্তা বলেন, ‘একই অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীও থাকবেন। ফলে সেখানে আলোচনা হবে। তাদের মধ্যে দ্বিপক্ষীয়, রোহিঙ্গা, আঞ্চলিক, আন্তর্জাতিক বিষয়াদী নিয়ে আলোচনা হবে আশা করা হচ্ছে।’
তিনি বলেন, ‘ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকর সম্প্রতি মিয়ানমার সফর করেন। রোহিঙ্গাদের বাড়ি নির্মাণের জন্য একটি চুক্তিও স্বাক্ষর করেছেন। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের জন্য আমরা ভারতের সহায়তা চেয়েছি। ভারত তার জাতীয় স্বার্থ বজায় রেখে যতটুকু করা সম্ভব করবে বলে আশ্বাস দিয়েছে।’

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম