ঢাকার চারপাশে বৃত্তাকার রেলপথ তৈরি করা হবে: রেলমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৭, ১৩:২০আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৩:২৯

ঢাকার চারপাশে বৃত্তাকার রেলপথ তৈরি করা হবে: রেলমন্ত্রী ঢাকার যানজট নিরসনে রাজধানীর চারপাশে বৃত্তাকার (সার্কুলেটেড) রেলপথ তৈরি করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
রেলমন্ত্রী বলেন, ‘ঢাকার চারপাশে রেলপথ নির্মাণে ইতোমধ্যে ডিজাইন ও পরামর্শ চলছে। সার্কুলেটেড ট্রেন চালু হলে ঢাকার যানজট অনেকাংশে কমে যাবে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা থেকে চট্টগ্রাম বুলেট ট্রেন সার্ভিসের কাজ হাতে নেওয়া হয়েছে। দুই ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম বুলেট ট্রেনে যাওয়া সম্ভব হবে। এছাড়া ঢাকা থেকে নারায়ণগঞ্জ ডাবল লাইন হবে।’
পদ্মা সেতুর রেলসংযোগ নিয়ে মুজিবুল হক বলেন, ‘এই প্রকল্পের নাম পদ্মা সেতু রেল সংযোগ। ঢাকা থেকে জাজিরা হয়ে রেলপথ হবে। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশে পায়রা বন্দর পর্যন্ত রেললাইন করার কাজ হাতে নেওয়া হবে। রেল মন্ত্রণালয়ের বর্তমানে ৪৪টি প্রকল্প চলমান।’
বিএনপি সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘বিএনপি সরকারের আমলে রেলের অর্জন শূন্য। রেল পুরো ধ্বংস করে দিয়েছে তারা। গোল্ডেন হ্যান্ড শেকের মাধ্যমে লোক নিয়োগ দিয়েছে তারা। এরা রেলকে ধ্বংসের সব ব্যবস্থা করে রেখে গেছে।’

/এসও/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি