ফার্মগেটে অনুমোদনহীন ব্যানার-বিলবোর্ড অপসারণ করছে ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৭, ১৪:১৪আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৪:২৭

ফার্মগেট এলাকায় চলছে ডিএনসিসির উচ্ছেদ অভিযান অনুমোদনহীন ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণে রাজধানীর ফার্মগেট এলাকায় উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমানের নেতৃত্বে আনন্দ সিনেমা হলের সামনে থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।
অভিযান চলাকালে দুপুর ১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট অজিয়র রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নগরীকে পরিচ্ছন্ন রাখতে এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে অবৈধ ও অননুমোদিত সাইনবোর্ড, পোস্টার, ফেস্টুন ও ওভারহেড সাইনবোর্ড অপসারণ করা হয়েছে। সেই সঙ্গে এখন পর্যন্ত ১ লাখ টাকার বেশি জরিমানা করা হয়েছে।’ দিনব্যাপী এ অভিযান চলবে বলে জানান তিনি।
অভিযানে দুপুর ১টা পর্যন্ত ১ লাখ টাকারও বেশি জরিমানা করা হয়েছে ব্যবসায়ীদের অভিযান চলাকালে অনুমোদনহীন সাইনবোর্ডের কারণে ক্রাউন স্যানিটারি এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, আশিক স্যানেটারিকে ৩০ হজার টাকা ও বাথ সলিউশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ন্যাশনাল হার্ডওয়্যার, ওয়ালটনসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানকে অনুমোদনহীন সাইনবোর্ড রাখার কারণে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘ট্রেড লাইন্সের অনুযায়ী একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড এবং ব্যানারের জন্যও নির্দিষ্ট ফি দিয়ে অনুমতি নিতে হয়। যারা অনুমোদনহীন সাইনবোর্ড টানিয়েছে, তাদের জরিমানা করা হয়েছে।’
সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, ব্যবসায়ীরা একটি সাইনবোর্ডের অনুমতি নিয়ে দুই বা তারও বেশি সাইনবোর্ড-ব্যানার লাগিয়েছেন। তারা এভাবে শহরকে অপরিচ্ছন্ন করছেন। এসব ব্যানার ও সাইনবোর্ড সরিয়ে নিতে ব্যবসায়ীদের একাধিকবার বলা হলেও তারা সে নির্দেশনা মানেননি। সে কারণেই তাদের জরিমানা করা হচ্ছে।
এর আগে, একই এলাকায় গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) অবৈধ ও অননুমোদিত সাইনবোর্ড, পোস্টার, ফেস্টুন, ওভারহেড সাইনবোর্ড অপসারণ না করায় ছয়টি কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
আরও পড়ুন-
‘ছেলের নাম বাবা ঘোষণা করে, এটা কেমন গণতন্ত্র’

/এসএস/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম