‘একাত্তরে নদীও ছিল মুক্তিযোদ্ধা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৭, ২২:০৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ২২:১৮

মুক্তিযুদ্ধ ও নদী বিষয়ক আলোচনা-সভায় কর্নেল (অব.) জালাল উদ্দিন

মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর পরাজয় ত্বরান্বিত করেছিল বাংলাদেশের নদ-নদী ও খাল-বিল। একাত্তরে এক একটি নদীও ছিল মুক্তিযোদ্ধা। কারণ শুষ্ক এলাকা থেকে আসা পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে নদীর দেশের মুক্তিবাহিনীর যুদ্ধের সময় নদ-নদী যুদ্ধের ফল নির্ধারক ভূমিকা পালন করতো। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর লালমাটিয়ায় নাগরিক উদ্যোগ মিলনায়তনে রিভারাইন পিপল আয়োজিত 'নদী ও মুক্তিযুদ্ধ' শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

আলোচনা সভায় যুদ্ধ অভিজ্ঞতা তুলে ধরেন মুক্তিযুদ্ধের নৌসেনা লে. কমান্ডার (অব.)  মো. জালাল উদ্দিন বীর উত্তম।

জালাল উদ্দিন বীরউত্তম বলেন, একাত্তরের আগস্ট মাসে একই সময়ে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদীবন্দরে মুক্তিযোদ্ধা নৌ কমান্ডোদের পরিচালিত অপারেশন ‘জ্যাকপট’ পাকিস্তানি বাহিনীর নৌশক্তি ভেঙে দিয়েছিল। সেপ্টেম্বরে হানাদারদের রসদবাহী জাহাজে হামলা এবং ডিসেম্বরে অপারেশন ‘হটপ্যান্টস’ তাদের নৌশক্তি বিধ্বস্ত করে দেয়।

সভায় আলোচকরা বলেন, যে নদী একাত্তরে মুক্তিযুদ্ধের প্রতিরক্ষা কৌশলে অবদান রেখেছে, সেগুলোতে দখল-দূষণ মুক্তিযুদ্ধবিরোধী কাজেরই নামান্তর। নদী সুরক্ষায় সবাইকে একাত্তরের মতোই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধে নদী ও নৌ কমান্ডোদের ভূমিকা নতুন প্রজন্মকে জানাতে হবে। নৌযুদ্ধের স্মৃতিগুলোও সংরক্ষণ করতে হবে।

বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত সভায় মোহাম্মদ এজাজের সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)-র তোফায়েল আহমেদ, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন, রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন, নিরাপদ নৌপথ বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক আমিনুর রসুল বাবুল, নোঙরের সভাপতি সুমন শামস, রিভারাইন পিপলের পরিচালক মহিউদ্দিন নিলয়, নূসরাত ইসলাম খান, তুরাগ সুরক্ষা কমিটির সভাপতি মোহাম্মদ আলী প্রমূখ।

/সিএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম