অধিদফতর হলো বস্ত্র পরিদফতর

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৭, ১১:৫০আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ১২:১৩

বস্ত্র ও পাট মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র পরিদফতরকে বস্ত্র অধিদফতরে উন্নীত করেছে সরকার। বস্ত্র শিল্পের উন্নয়ন, সম্প্রসারণ ও বিকাশে অধিদফতরে রূপান্তর করা হয়েছে এই পরিদফতরকে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের ব্যয় নিয়ন্ত্রণ শাখা, অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন অণুবিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয় অধিশাখার অনুমোদনের ভিত্তিতে বস্ত্র পরিদফতরকে বস্ত্র অধিদফতরে উন্নীত করা হয়েছে। অধিদফতরে রূপান্তরের ফলে মহাপরিচালকের একটি পদ ও পরিচালকের তিনটি পদসহ মোট ৮৩টি নতুন পদের অনুমোদন দেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নতুন তিন জেলা- নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে বস্ত্র অধিদফতরের নতুন শাখা অফিস খোলা হবে। এর ফলে বিকেন্দ্রীকরণের মাধ্যমে বস্ত্র অধিদফতরের কাজে গতি আসবে। এছাড়া, পোশাক কর্তৃপক্ষের কাজ দ্রুত হবে, দক্ষ জনবল তৈরির কাজও বাড়বে। বাসস।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম