ঐতিহ্যবাহী ভবনের তালিকায় ঢাকার ৭৫ স্থাপনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৭, ১৫:২১আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ১৫:৪৭

লালবাগ কেল্লা রাজধানী ঢাকার ৭৫টি ভবন বা স্থাপনাকে সংরক্ষণের জন্য ঐতিহ্যবাহী ভবনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ঐতিহ্যবাহী নান্দনিক, বৈজ্ঞানিক, সামাজিক ও ধর্মীয় গুরুত্বের বিবেচনায় এসব ভবন বা স্থাপনাকে বিশেষ ভবন বা স্থাপনা হিসেবে সংরক্ষণের জন্য তালিকাভুক্ত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক (রাজউক)।
ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা ২০০৮-এর উপ-বিধি ৬১ অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ মহাপরিকল্পনাভুক্ত এলাকার ঐতিহ্যবাহী নান্দনিক, বৈজ্ঞানিক, সামাজিক ও ধর্মীয় গুরুত্বের বিবেচনায় ভবনগুলোকে বিশেষ ভবন-স্থাপনা হিসেবে সংরক্ষণের জন্য তালিকাভুক্ত করে সাম্প্রতি একটি পরিপত্র জারি করা হয়েছে।
তালিকাভুক্ত ভবনগুলোর মধ্যে রয়েছে— নারিন্দার বিনত বিবি মসজিদ; চকবাজারের বড় কাটরা ও ছোট কাটর; লালবাগ দুর্গ, সাত মসজিদ রোডের ঈদগাহ, নিমতলির নিমতলি দেউরি; ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বর সংলগ্ন মীর জুমলা গেট (ঢাকা গেট); মোহাম্মদপুরের সাতগম্বুজ মসজিদ; মোহম্মাদপুরের বাঁশবাড়ির অপরিচিত পুরাতন সমাধি; পুরাতন হাইকোর্টের শাহবাজ খান মসজিদ ও সমাধি; বেগম বাজারের কারতালাব খান মসজিদ; লালবাগের খান মোহম্মাদ মৃধা মসজিদ; মিটফোর্ট হাসপাতালের পিছনের শায়েস্তা খান মসজিদ; ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মুসা খান মসজিদ; ইসলাপুরের গোল তালাবা; তেজগাঁওয়ের হলি রোজারিও চার্চ; ওয়ারির খ্রিস্টান সমাধি ক্ষেত্র; হোসেনি দালাল (ইমামবাড়া); অরফ্যানেজ রোডের ঢাকেশ্বরী মন্দির; ঠাটারি বাজারের জয়কালী মন্দির ও রাম সীতা মন্দির; ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার শিখ গুরুদুয়ারা; আরমানিটোলার আর্মেনিয়ান চার্চ; আজিমপুরের বড় দায়রা শরীফ; আরমানিটোলার তারা মসজিদ; বংশাল জামে মসজিদ; ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার শিববাড়ী মন্দির; ফরাশগঞ্জ-লাল কুঠির নর্থ ব্রুক হল; কসাইটুলি মসজিদ, জনসন রোডের সেন্ট থমাস চার্চ; লক্ষীবাজারের সেন্ট গ্রেগরিজ চার্চ; ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার গ্রিক মেমোরিয়াল; রাখা গোবিন্দ মন্দির; সূত্রাপুরের শ্মশান মন্দির ও মঠ বানিয়ানগর; রাধা গোবিন্দ মন্দির, লালবাগ রাম শাহের মন্দির; বাবুবাজারের আমির উদ্দিন দারোগার সমাধি; নারিন্দার গৌড়ি মঠ; গোপীবাগের রমকৃষ্ণ মিশন; দিলকুশার নওয়াববাড়ী মসজিদ; মীরপুর আমিনবাজরের দেওয়ানবাড়ী কমপ্লেক্স ও মসজিদ; সদরঘাটের বাহাদুর শাহ পার্ক (ভিক্টেরিয়া পার্ক); বাহাদুর শাহ পার্কের পানির ট্যাংক; কারওয়ান বাজারের আম্বর শাহ মসজিদ; বেরাইদের ভুইয়া বাড়ী মসজিদ; সিদ্ধেশ্বরীর কালিবাড়ি; পাতাল খান রোডের লক্ষ্মী নারায়ণ মন্দির; লয়াল স্ট্রিট এলাকার ব্রাহ্মসমাজ মন্দির; লয়েল স্ট্রিটের রাজা রামমোহন লাইব্রেরি; ফরাশগঞ্জের রূপলাল হাউজ; ইসলামপুরের আহসান মঞ্জিল; ওয়াইজ হাউজ; বর্ধমান হাউজ (বাংলা একাডেমি); টিকাটুলির রোজ গার্ডেন; মানুক হাউজ বঙ্গভবন; সোহরাওয়ার্দী উদ্যানের রেসকোর্স গ্যালারি; দয়াগঞ্জের ইসকন মন্দির; ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন; মধুর ক্যান্টিন; পুরাতন হাইকোর্ট ভবন; তোপখানা রোডের চামেরি হাউজ; সরকারি কর্মচারী হাসপাতাল (পুরাতন রেলওয়ে হাসপাতাল); টিএসসি কমপ্লেক্সের হিন্দু মঠ; ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, ওয়ারীর বলধা গার্ডেন; জাতীয় সংসদ ভবন ও শেরেবাংলা নগর কমপ্লেক্স; ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আর্ট কলেজ; ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি; কমলাপুর রেলওয়ে স্টেশন; কেন্দ্রীয় শহীদ মিনার; শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ; রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ; বঙ্গবন্ধু জাদুঘর; ধানমন্ডি আবাসিক এলাক; রাজউক ভবন এবং নগরভবন।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সচিব সুশান্ত চাকমা স্বাক্ষরিত ওই পরিপত্রে বলা হয়েছে, ‘তালিকাভুক্ত ইমারত’ বলতে ইমারত ও ইমারত সংলগ্ন যেকোনও কাঠামো এবং ইমারতের সীমানার মধ্যে অবস্থিত সব অংশ বুঝাবে। নগর উন্নয়ন কমিটির অনুমোদন ছাড়া এ তালিকাভুক্ত ভবন ও স্থাপনার কাঠামো আংশিক বা সম্পূর্ণ অপসারণ, পুনঃনিমার্ণ, পরিবর্তন, পরিবর্ধন, সংযোজনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

/এসএস/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম