একগুচ্ছ উপহার নিয়ে আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৭, ০৮:৪৩আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ০৮:৫৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার (৩১ ডিসেম্বর)  যশোর যাচ্ছেন। এ সফরে তিনি ১৮টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ১২টি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এগুলোকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেখছেন যশোরবাসী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং-এর পাঠানো সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে।

রবিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী যশোর পৌঁছাবেন। এরপর বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০১৭ অংশ নেবেন তিনি। পরে বিকাল ৩টায় যশোর ঈদগাহ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।

প্রধানমন্ত্রী যশোরে যেসব উন্নয়ন কাজের উদ্বোধন করবেন সেগুলো হলো- কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প (প্রথম পর্যায়), তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ‘নির্বাচিত বেসরকারি কলেজগুলোর উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় সদর উপজেলার আমদাবাদ কলেজ, শার্শা উপজেলার পাকশিয়া কলেজ ও বাঘারপাড়া উপজেলার বাঘারপাড়া ডিগ্রি কলেজে নির্মিত দোতলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলার সম্প্রসারণ কাজ; মনিরামপুর উপজেলায় ৫০০ আসনের  শহীদ মশিয়ুর রহমান অডিটোরিয়াম-কাম মাল্টি পারপাস হল নির্মাণ; যশোর পাবলিক লাইব্রেরির উন্নয়ন প্রকল্প; যশোর মেডিক্যাল কলেজের অ্যাকাডেমিক ভবন নির্মাণ; হৈবতপুর, নরেন্দ্রপুর, মহাকাল, ও পাতিবিলা ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণ;  যশোরের পুলিশ সুপার ভবন ও পুলিশ হাসপাতাল নির্মাণ; শেখ রাসেলের ভাস্কর্য নির্মাণ; শহরের ১৩ কিলোমিটার সড়ক ও ২২ কিলোমিটার ড্রেন নির্মাণ কাজ;  ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ এবং অভয়নগরের  মালোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজ।

এছাড়া, তিনি ভৈরব রিভার বেসিন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প; যশোর-বেনাপোল ও যশোর-খুলনা জাতীয় মহাসড়কের যশোর অংশ (পলাশবাড়ী হতে রাজঘাট অংশ) প্রশস্তকরণ প্রকল্প; কেশবপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ; যশোর কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ; শহরের ২৫ কিলোমিটার সড়ক ও ২৪ কিলোমিটার ড্রেন নির্মাণ কাজ; নগরীর হামিদপুর কম্পোস্ট প্ল্যান্ট, প্রি-ট্রিটমেন্ট প্ল্যান্ট , বায়োগ্যাস প্ল্যান্ট এবং কন্ট্রোল ল্যান্ডফিল সেল নির্মাণ; ঝিকরগছা উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ; বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ম্যুরাল স্থাপন এবং শেখ রাসেল জিমনেসিয়াম ভবন ও ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম