সুপ্রিম কোর্ট দিবসের অনুষ্ঠানে থাকবেন রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৭, ০৯:০৬আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ০৯:১৫

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ২ জানুয়ারি সুপ্রিম কোর্ট দিবস পালন করা হবে।এ অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

প্রতি বছর ১৮ ডিসেম্বর দিবসটি পালনের কথা থাকলেও আদালতের অবকাশকালীন ছুটি থাকায় এবার ২ জানুয়ারি দিবসটি উদযাপন করা হবে। গত ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় এ দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সুপ্রিম কোর্টের জাজেস স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠেয় আলোচনা সভায় রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের উভয়পক্ষের বিচারপতি, সুপ্রিম কোর্টের আইনজীবীরাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) আক্তারুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ জানুয়ারি সুপ্রিম কোর্টের সব কর্মকর্তা-কর্মচারীকে আবশ্যিকভাবে পরিচয়পত্র বহন করতে হবে।খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম