‘আপনাদের নিয়ে কাজ করতে চাই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৭, ১৪:০৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ১৪:১৭

ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম বলেছেন, ‘প্রধানমন্ত্রী আমাকে কাজ করতে বলেছেন। আমি আপনাদের নিয়ে কাজ করতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করুন। সুন্দর নগরী গঠনে সবার ঐক্যমত প্রয়োজন।’

রবিবার বেলা ১২টায় রাজধানীর মগবাজার এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগ কালে আতিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে ডেকেছিলেন। তাই শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে গণভবনে আমি তার সঙ্গে দেখা করি। তিনি আমাকে মাঠে কাজ করতে বলেছেন। তাই আপনাদের কাছে এসেছি। আপনারা আমাকে পরামর্শ দেবেন।’

তিনি আরও বলেন, ‘ডিএনসিসির যেসব কাজ অসমাপ্ত রয়েছে সেগুলো শেষ করার ইচ্ছা রয়েছে। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমার জন্য সবাই কাজ করবেন।’

প্রসঙ্গত, ৩০ নভেম্বর লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ডিএনসিসি মেয়র আনিসুল হক মারা যায়। এরপর ৪ ডিসেম্বর মেয়রের পদ শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

/এসএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম