বিভিন্ন দিবস ও শীতকালীন ছুটি শেষে আজ সোমবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্লাস শুরু হচ্ছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস, যিশুখ্রিস্টের জন্মদিবস, ফাতেহা ইয়াজদাহম ও শীতকালীন ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ শুরু করা হচ্ছে সোমবার থেকে।
গত ১৪-৩১ ডিসেম্বর পর্যন্ত ক্লাস বন্ধ ছিল। খবর বাসস।








