‘ শুধু বিনামূল্যে বিস্কুট খেতে এখন আর শিশুরা স্কুলে যায় না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৮, ১২:৪২আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১৩:১১

নতুন বই হাতে শিশুরা প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, ‘এখন শুধু বিনামূল্যে বিস্কুট খেতে শিশুরা স্কুলে যায় না। তারা পড়ালেখা করতে স্কুলে যায়। তাদের অভিভাবকরা সচেতন হয়েই স্কুলে পাঠায় সন্তানকে। যাতে তাদের সন্তানরা একদিন দেশের প্রতিনিধিত্ব করতে পারে।’

‘ শুধু বিনামূল্যে বিস্কুট খেতে এখন আর শিশুরা স্কুলে যায় না’

সোমবার (১ জানুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে প্রাথমিক ও প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

‘ শুধু বিনামূল্যে বিস্কুট খেতে এখন আর শিশুরা স্কুলে যায় না’

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর একক চেষ্টায় বছরের প্রথম দিনই সাড়ে ১০ কোটি বই বিনামূল্যে বিতরণ করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্যোগে ২৬ হাজার ১৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে ৬৫ হাজারে উন্নীত করা হয়েছে। তার উদ্যোগেই  আজকের এই বই উৎসব। এই বই উৎসব শুধু প্রধানমন্ত্রীর একক চেষ্টায় সম্ভব হয়েছে।’

বই উৎসবে শিশুরা

তিনি আরও বলেন, ‘দেশের প্রত্যেকটি বিদ্যালয়কে  বিদ্যুতের আওতায় আনা হবে। যেখানে বিদ্যুৎ যাবে না, সেখানে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হবে। প্রত্যন্ত এলাকার  বিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষকে ডিজিটাল ক্লাসরুমের আওতায় আনা হবে। আগে গ্রামাঞ্চলে উপবৃত্তির ব্যবস্থা ছিল। এখন সেটা সম্প্রসারণ করে ঢাকাসহ সারাদেশে চালু করা হয়েছে। ’

নতুন বই পাওয়ার পর আনন্দিত শিশুরা

তিনি বলেন,  ‘আমরা জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে চাই।  ২০২১ সালের মধ্যে আমাদের দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার ভিশন আর ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, একটা শিক্ষিত জাতি নিয়ে আমরা সে লক্ষ্যে পৌঁছাবো । এজন্য আমরা কোয়ালিটি এডুকেশনের ওপর জোর দিচ্ছি।’

‘ শুধু বিনামূল্যে বিস্কুট খেতে এখন আর শিশুরা স্কুলে যায় না’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ বছর প্রায় আড়াই কোটি প্রাথমিক শিক্ষার্থীর মাঝে বাংলা ও ইংরেজি সংস্করণ মিলিয়ে মোট ১০ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ২৮৭টি বই বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে ৩৪ লাখ ১১ হাজার ৮২৪টি বই এবং অনুশীলন খাতা বিতরণ করা হয়েছে।

ছবি: নাসিরুল ইসলাম

/এসও/এসএসএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম