‘সুপ্রিম কোর্ট দিবস’ পালন মঙ্গলবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৮, ২২:১৬আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ২২:৪৩

সুপ্রিম কোট দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট ভবনে আলোকসজ্জা দেশে প্রথমবারের মতো ‘সুপ্রিম কোর্ট দিবস’ পালন করা হবে মঙ্গলবার (২ জানুয়ারি)। এদিন দুপুর দুইটায় সুপ্রিম কোর্টের জাজেস স্পোর্টস কমপ্লেক্সে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেবেন সুপ্রিম কোর্ট দিবস উদযাপন সংক্রান্ত জাজেস কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার। এরপর শুভেচ্ছা বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

এছাড়া, দিবসটি উপলক্ষে প্রকাশিত একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে।

প্রসঙ্গত, বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্ট ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর প্রথম কার্যক্রম শুরু করে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবসকে প্রতিবছর সুপ্রিম কোর্ট দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু গত ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্টে পূর্ব নির্ধারিত ছুটি (অবকাশ) থাকায়  মঙ্গলবার (২ জানুয়ারি) দিবসটি পালন করা হবে।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম