‘বেশি ভাতা পেলে মানুষ কাজ করতে চাইবে না’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ জানুয়ারি ২০১৮, ১১:৩৬আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১১:৪১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

মানুষ বেশি ভাতা পেলে কাজ করতে চাইবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘ভাতাভোগীরা যাতে মাসে ১০ কেজি চাল কিনতে পারেন সে বিষয়টি মাথায় রেখেই তাদের ভাতা দেওয়া হয়। আমরা এর বেশি ভাতা দিতে চাই না। কারণ বেশি ভাতা পেলে আর কেউ কাজ করতে চাইবে না।’

মঙ্গলবার সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাজসেবা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের সুশীল সমাজ সব সময় হাইপোথেটিক্যাল চিন্তা করেন, প্রাকটিক্যাল চিন্তা করেন না। তারা অভিযোগ করে বলেন সরকার যে টাকা ভাতা দেয় তাতে কি সংসার চলে? কিন্তু আমি বলতে চাই, সংসার চালানোর দায়িত্ব সরকারের না। আমাদের দায়িত্ব কেউ যেন অবহেলিত না থাকে, অভুক্ত না থাকে সে ব্যবস্থা করা। মানুষ যাতে কর্মবিমুখ হয়ে না যায় সেদিকে আমরা দৃষ্টি দিচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় আসার পর বয়স্ক ও বিধবাদের জন্য ভাতা চালু করেছি। ২০১৭-১৮ অর্থবছরে ৩৫ লাখ প্রবীণ ব্যক্তিকে, ১২ লাখ ৬৫ হাজার বিধবাকে ভাতা দিচ্ছি। বছরে ৭৫৯ কোটি টাকা ভাতা দেওয়া হচ্ছে। প্রতিবন্ধী ভাতা দিচ্ছি ৭০০ টাকা করে। ৮ লাখ প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। তাদের শিক্ষার ব্যবস্থা ও উপবৃত্তির ব্যবস্থাও করেছি।’

এছাড়া ৮৬ হাজার ৪০০ এতিমকে মাসে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: 
শাসক নয়, সেবক হিসেবে কাজ করবো: প্রধানমন্ত্রী
নন-এমপিও শিক্ষকদের অনশন ভাঙাতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী

/এসএনএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম