দেশে প্রথমবারের মতো আজ মঙ্গলবার (২ জানুয়ারি) ‘সুপ্রিম কোর্ট দিবস’ পালিত হচ্ছে। এ উপলক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেছেন দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আইনজীবী সমিতি ভবনের পাশে বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট দিবসে রক্তদান কর্মসূচি একটি আশাব্যঞ্জক উদ্যোগ। প্রতিমাসে আইনজীবী সমিতির উচিত এমন কর্মসূচির আয়োজন করা। যাতে একটি ব্লাড ব্যাংক তৈরি হয়।’
এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন,আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।








