শুধু শিক্ষিকাকে শাস্তি!

ঢাবি প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৮, ১১:৪৬আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১৪:২৭

ঢাবি, ফাইল ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল ও কাউন্সেলিং বিভাগের এক প্রভাষককে তার বিভাগ থেকে সব ধরনের একাডেমিক কার্যক্রম হতে এক বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। মূল্যবোধের অবক্ষয়ের জন্য বিভাগের একাডেমিক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

আজ বুধবার (৩ জানুয়ারি) সকালে বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. মেহতাব খানম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে ওই শিক্ষিকাকে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক আকিব উল হকের কক্ষের তালা ভেঙে উদ্ধার করা হয়। এ ঘটনায় আকিব উল হকের স্ত্রী তাহমিনা সুলতানা দুই শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগ এনে শাস্তি চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগ এবং মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেন।

তার অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয় এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগ কর্তৃপক্ষ। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও মনোবিজ্ঞান বিভাগ এখনও কোনও ব্যবস্থা নেয়নি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম