রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ওআইসি’র প্রতিনিধি দল বাংলাদেশে

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ জানুয়ারি ২০১৮, ২০:৩৫আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ২০:৩৯

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে ওআইসি’র একটি প্রতিনিধি দল এসেছেন। এতে নেতৃত্ব দিচ্ছেন ইন্ডিপেনডেন্ট পারমানেন্ট হিউম্যান রাইটস কমিটির (আইপিএইচআরসি) চেয়ারম্যান ড. রশিদ আল বালুশি। প্রতিনিধিদল আগামী ৪ ও ৫ জানুয়ারি কক্সবাজার সফর করবে। সফর শেষে তারা ৬ জানুয়ারি বাংলাদেশ ত্যাগ করবে।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থা স্বচক্ষে দেখার জন্য তারা বাংলাদেশে এসেছেন। বুধবার ৩ জানুয়ারি তারা পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সচিব (দ্বিপাক্ষিক ও কনসুল্যার) ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মহাপরিচালকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়ায় প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের প্রশংসা করেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ ওআইসি জেনারেল সেক্রেটারিয়েটের সদস্যদের সমন্বয়ে প্রতিনিধিদলে ১৩ সদস্য রয়েছেন।

/এনআই/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক