‘এ বছর রবীন্দ্রনাথ আছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৮, ১৯:২৪আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১৯:২৬

শ্যামলী নাসরিন ‘আমরা কয়েকজন মিলে ১২টি বই করেছি। এ বছর বই খুব সুন্দর করে দেওয়া হয়েছে। তবে রবীন্দ্রনাথ বাদ যায়নি। এ বছর আছে।’ বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘আমাদের পাঠ্যবই’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে উদ্দীপন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলী নাসরিন এ কথা বলেন।
শ্যামলী নাসরিন বলেন, ‘২০১৭ সালের যে পাঠ্যবই পেলাম তাতে আগের বছরের ৫টি কবিতা আছে, ৫টি গল্প বাদ গেছে। সুনীল ও লালনসহ কয়েকটা কবিতা বাদ। এই ধরনের পরিবর্তন যে হয়েছে, আমরা তা নিয়ে মিটিংয়ে আলোচনা করেছিলাম। নির্দিষ্ট এক গোষ্ঠীর কবিতা বদলায়ে অন্য এক নির্দিষ্ট গোষ্ঠীর কবিতা দেওয়া হচ্ছে। কিন্তু আমাদেরকে মিটিংয়ে বলা হলো আজকের যে সভা হচ্ছে, এটা আমাদের কন্টেন্ট পরিবর্তনের সভা নয়। আমরা ছোট-ছোট ভুলগুলো কিভাবে পরিমার্জন করবো, তার জন্য এই সভা। গতবছরে ৮০ থেকে ৯০টি ভুল ছিল বাংলা বইতে।’
সাংবাদিক মুন্নি সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক, বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ডা. সৌমিত্র চক্রবর্তী, বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ এবং বাংলা ট্রিবিউনের সাংবাদিক রশিদ আল রুহানী।

আরও পড়তে পারেন: পাঠ্যবইয়ে রাতারাতি কিভাবে পরিবর্তন আনা হয়: আরিফ জেবতিক

/এসও/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম