১৫ হাজার রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে ডিএসসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৮, ১৬:৫৪আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ১৭:১৫

বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বাড়িতে গিয়ে  ১৫ হাজার ৩৭২ জন রোগীকে বিনামূল্যে  চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ। শুক্রবার দুপুর পর্যন্ত এ সংখ্যক রোগীকে সেবা দেওয়া হয়েছে। ডিএসসিসির উদ্যোগে বাস্তবায়িত শীতকালীন প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় এ সেবা দেওয়া হয়েছে।

ডিএসসিসির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে,  শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় নারী শিশু ও বয়স্করা জ্বর, সর্দি, কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। আক্রান্তদের ২৫ ভাগই শিশু।

ঢাকা দক্ষিণের ৫ নং অঞ্চলের ৪৫, ৫০, ৫২ নং ওয়ার্ডের দক্ষিণ ও উত্তর যাত্রাবাড়ী, মীর হাজীরবাগ, মুরাদপুর, জুরাইন, ধলপুর এলাকা এবং অঞ্চল ৩ এর কামরাঙ্গীরচর এলাকা থেকে বেশি রোগী পাওয়া যাচ্ছে। বস্তি এলাকাতেও আক্রান্ত রোগীদের সংখ্যা তুলনামূলক বেশি।

এসব রোগীদের হিস্টাসিন, প্যারাসিটামল, সলবিউটামল, মেট্রোনিডাজল ইত্যাদি ট্যাবলেট এবং স্যালাইন দেওয়া হয়েছে। 

শুক্রবার দুপুর পর্যন্ত ডিএসসিসির কল সেন্টারে ৪৯ হাজার ৭৩২টি কল পাওয়া গেছে। সংস্থার এ সেবা কার্যক্রম ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে। সেবা পেতে নাগরবাসীকে ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করার আহ্বান জানিয়েছে ডিএসসিসি কর্তৃপক্ষ। 

/এসএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম