নতুন প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে হবে: পলক

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ জানুয়ারি ২০১৮, ১৮:০৭আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ১৮:১৬

জুনাইদ আহমদ পলক, ফাইল ছবি এলাকার উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নতুন প্রজন্মকে শিক্ষা এবং প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নাটোরের সিংড়া কোর্ট মাঠে শুক্রবার উপজেলা প্রশাসন আয়োজিত চলনবিল শিক্ষা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘শিক্ষা, জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে আগামী দিনের মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হবে। আর একজন শিক্ষকই পারেন মেধাবী প্রজন্ম তৈরি করতে। পাশাপাশি একজন মা মেধাবী প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এজন্য শিক্ষা, বিশেষত প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষার প্রসার ঘটিয়ে সরকার তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চায়। শিক্ষার্থীদের উচিত সুশিক্ষা গ্রহণ করে দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে ওঠা এবং এলাকা তথা দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্যে নিয়োজিত হওয়া। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের