সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৮, ১২:০৮আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ১৪:৩৫

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কা (ছবি: জিডিএনঅনলাইন) সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি মারা গেছেন। শনিবার (৬ জানুয়ারি) দেশটির ইয়েমেন সীমান্তের কাছে জাজান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সময় শনিবার সকাল ৭টার দিকে একটি ট্রাকে করে ২০ জন বাংলাদেশি কর্মস্থলে যাচ্ছিলেন। তখন পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে আট জন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে মারা যান আরও দুই জন। তবে নিহতদের নাম-ঠিকানা এখনও জানা যায়নি।  

রবিবার (৭ জানুয়ারি) সকালে জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এফএম বোরহান উদ্দীনও বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি লরিতে করে বাংলাদেশিরা কাজে যাচ্ছিলেন। তখন পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল জেদ্দা থেকে সাড়ে ৮০০ কিলোমিটার দূরে এবং ইয়েমেন সীমান্তের কাছে হওয়ায় জায়গাটি বেশ দুর্গম। আমরা আমাদের লোক পাঠিয়েছি। তারা গিয়ে হাসপাতাল ও পুলিশের সঙ্গে দেখা করে সবার নাম পরিচয় জানাবে এবং দুর্ঘটনার কারণ কী তা জেনে এ ব্যাপারে মামলা হবে।’

আরও পড়ুন- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

/এসএসডেজ/এআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের