২২ মাস বয়সী শিশুকে হাজিরের বিষয়ে আদেশ রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৮, ১৩:০৩আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ১৩:২১

মা-বাবার সঙ্গে শিশু নীল ২২ মাস বয়সী শিশু মৌসুম গাইন নীলকে আদালতে হাজিরের আদেশ এক সপ্তাহের জন্য স্ট্যান্ডওভার (মুলতবি) করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এই সময়ের মধ্যে শিশুটিকে হাজির করতে হাইকোর্টের আদেশ সংশ্লিষ্টদের কাছে পৌঁছেছে কিনা তা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিশুটির মা ফরিদা ইয়াসমিন মনিকে না বলে নিয়ে যাওয়ার ঘটনার বিষয়ে শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।

রবিবার (৭ জানুয়ারি) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে শিশুটির মায়ের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার অনীক আর হক ও আইনুন্নাহার সিদ্দিকা।   

গত ২০ ডিসেম্বর হাইকোর্ট এক আদেশে আজ রবিবার শিশুটিকে আদালতে হাজির করতে তার চাচা রিপন ও দাদি সুষমা গাইনকে নির্দেশ দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতেই আজ আদালত আইনজীবীর কাছে জানতে চান, শিশুটিকে হাজির করা হয়েছে কিনা? জবাবে ব্যারিস্টার অনীক বলেন,না। 

এসময় আদালত আরও জানতে চান, ‘শিশুটির বাবা কোথায়?’ জবাবে আইনজীবী বলেন, ‘বাবার কোনও ট্রেস (সন্ধান) নেই। সম্ভবত শিশুটিকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। শিশুর দাদি জানিয়েছেন, আমি তাকে (নীল) দেবো না,যা হওয়ার তাই হোক।’

আদালত ফের জানতে চান, মায়ের কাছ থেকে ২২ মাসের শিশুকে বাবা কিভাবে নিলেন? জবাবে আইনজীবী বলেন, ‘শিশুটির দাদা বাড়ি খুলনায়। আর তার বাবা ডেমরায় ব্র্যাকে চাকরি করতেন। দেখা করার কথা বলে প্রায়ই চাচা ও দাদি তাকে খুলনায় নিয়ে যেতেন। গত বছরের এপ্রিলে শিশুটিকে নিয়ে আর ফেরত দেননি তারা। এরপর শিশুটির বাবারও খবর পাওয়া যায়নি।’

এরপর আদালত বলেন, হাজিরের আদেশ পৌঁছেছে কিনা এটা জানাতে হবে। আগামী রবিবার পর্যন্ত স্ট্যান্ডওভার রাখা হলো।   

পরে ব্যারিস্টার অনীক সাংবাদিকদের বলেন, ‘নীলের মাকে ফোনে নীলের দাদি বলেছেন, আমি তাকে দেবো না। যা হওয়ার তাই হোক। নীলের মা এটাও শুনেছেন, যে তাকে সম্ভবত ভারতে পাঠিয়ে দেওয়া হবে।’

গত ২০ ডিসেম্বর নীলকে ৭ জানুয়ারি আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে শিশুটির চাচা রিপন ও দাদি সুষমা গাইনকে শিশুটিকে আদালতে নিয়ে আসতে বলা হয়েছিল। এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। রিটটি করেছিলেন শিশুটির মা।

উক্ত রিটে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, খুলনার পুলিশ কমিশনার, সোনাডাঙ্গা থানার ওসি, দাকোপ থানার ওসি, শিশুর  চাচা রিপন, দাদি সুষমা গাইনকে বিবাদী করা হয়।

নীলের মা ফরিদা ইয়াসমিন বলেন, ‘২০১৫ সালের ১০ মার্চ ধর্মান্তরিত হন তিনি। আর ৩০ মার্চ লিটনকে বিয়ে করেন। প্রাথমিকভাবে লিটনের পরিবার এই বিয়ে মেনে নিতে পারেনি। ফলে বিয়ের কয়েক মাস পর যৌতুকের দাবিতে আমার স্বামী, তার ভাই রিপন ও মা সুষমা গাইন আমার ওপর নির্যাতন চালায়। এ নিয়ে আমি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাও করি।’

তিনি আরও বলেন, ‘বাচ্চা হওয়ার পর প্রায়ই ওর বাবা নীলকে দাদা বাড়ি নিয়ে যেতো। গত বছরের ১৭ এপ্রিল আমার সন্তানকে নিয়ে যাওয়ার পর দীর্ঘদিন অতিবাহিত হলেও বাচ্চাকে আর আমার কাছে ফেরত দেয়নি। আমার স্বামীও আমার সঙ্গে কোনও যোগাযোগ করেনি। এ ঘটনার সুরাহা করতে বিভিন্ন মানবাধিকার সংস্থার কাছে দ্বারস্থ হয়ে কোনও প্রতিকার পাইনি। পরে আমি হাইকোর্ট রিট করি।’

 

 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের