বিশ্ব ইজতেমায় থাকছে ৮ স্তরের নিরাপত্তা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৮, ১০:১৭আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১৩:৪১

বিশ্ব ইজতেমা ময়দান, ফাইল ছবি বিশ্ব ইজতেমা উপলক্ষে পুরো মাঠে ৮ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। রবিবার (৭ জানুয়ারি) গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চল-১-এর কার্যালয় চত্বরে প্রস্তুতিমূলক সভায় একথা জানানো হয়।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ ইজতেমার সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইজতেমার প্রথম পর্ব ১২-১৪ এবং দ্বিতীয় পর্ব ১৯-২১ হবে।

গাজীপুর জেলা পুলিশ সুপার হারুন-অর-রশিদ জানান, বিশ্ব ইজতেমা উপলক্ষে পুরো মাঠে ৮ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রতি পর্বের ইজতেমায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

এতে প্রায় ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পোশাকে ও সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন। পুরো ইজতেমা মাঠের নিরাপত্তায় ১৫টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হচ্ছে। নিরাপত্তায় থাকবে সিসি ক্যামেরা মনিটরিং ও আকাশে হেলিকপ্টার টহল। এছাড়া সড়ক-মহাসড়কে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।

থাকবে ভ্রাম্যমাণ আদালত, স্বাস্থ্য বিভাগের বেশ কতগুলো অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক ব্যবস্থা।

সভায় স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল বলেন, ‘প্রতিবছরই আমরা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থা ও দফতরসমূহের সহযোগিতা নিয়ে আমরা বিশ্ব ইজতেমা ময়দানে আগত দেশ-বিদেশের লাখো মুসল্লিদের সেবায় বিভিন্ন কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিশ্ব ইজতেমার সার্বিক খোঁজখবর রাখছেন।’

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে অতিরিক্ত ডাক্তার, অতিরিক্ত সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সভায় জানানো হয়। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম