‘২০১৭ সালে সাম্প্রদায়িক সহিংসতা কিছুটা কমেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৮, ১২:৫৫আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১৩:০৫

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে বক্তারা সদ্যবিদায়ী ২০১৭ সালে দেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু এবং ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ওপর সাম্প্রদায়িক সহিংসতা কিছুটা কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তৈরি করা এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। সোমবার (৮ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
সংবাদ সম্মেলনে প্রতিবেদনের তথ্য তুলে ধরে জানানো হয়, ২০১৭ সালে বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু এবং ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ওপর কমপক্ষে এক হাজার চারটি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। ২০১৬ সালে এই সংখ্যা ছিল কমপক্ষে এক হাজার ৪৭১টি।
বিভিন্ন ধরনের সহিংসতার তথ্য উল্লেখ করে অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, ‘গত বছর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৮২ জন এবং ২২টি রহস্যজনক মৃত্যু ও মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। এসময় বিভিন্ন সহিংস হামলা ও শারীরিক নির্যাতনে আহত ও জখম হয়েছেন ৩২৫ জন, অপহরণের শিকার হয়েছেন ১৮ জন, ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে ৪৪টি। এর মধ্যে চারটি ঘটনায় ধর্ষণের পর হত্যা করা হয়েছে।’ প্রতিবেদনে জমিজমা, ঘরবাড়ি, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ৪৭১টি ঘটনার উল্লেখ করা হয়েছে। এছাড়া, ২২৮টি প্রতিমা ভাঙচুরের ঘটনাও রয়েছে।
রানা দাশগুপ্ত বলেন, ‘২০১৬ সালে হলি আর্টিজনে হামলার পর প্রধানমন্ত্রীর সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণায় গৃহীত পদক্ষেপের কারণে ২০১৭ সালে সাম্প্রদায়িক সহিংসতা কিছুটা কমে এসেছে। তা সত্ত্বেও এ বছরে এক হাজারেরও বেশি সহিংস ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আনুমানিক ৩০ হাজার ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তবে সহিংস ঘটনার প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হবে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে সম্মেলনে ঐক্য পরিষদের সভাপতিসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। তারা বলেন, গত বছর সংখ্যালঘু ও আদিবাসী এলাকায় ব্যাপক অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর মধ্যে রাঙামাটির লংগদুতে পাহাড়িদের ওপর হামলা সবচেয়ে ভয়াবহ।
আরও পড়ুন-
তীব্র শীতে বাড়ছে শিশুদের রোগ
অর্ধ শতকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২.৬

/এসও/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম