দুই দিনে শীতের কাপড়ের বিক্রি বেড়েছে দ্বিগুণ

শাহেদ শফিক
০৮ জানুয়ারি ২০১৮, ২০:২৬আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ২০:৩২

 



বঙ্গবাজারে কম্বল বিক্রির দোকান

রাজধানীসহ সারা দেশে শীতের প্রকোপ বেড়েছে। এ বছর তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। কনকনে ঠাণ্ডা হাওয়ায় কর্মজীবী মানুষের দৈনন্দিন কাজের গতি কমলেও দুই দিনের ব্যবধানে মোটা কাপড়ের বিক্রি বেড়েছে দ্বিগুণ।  সোমবার (৮ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকার শীতের কাপড়ের দোকানগুলোয় ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

রাজধানীর ফুটপাতের দোকানগুলোতে দেখা গেছে, বিক্রেতারা রঙ-বেরঙের স্লোগান দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করেছেন। এসব দোকানে নিম্নআয়ের মানুষদেরই বেশি দেখা গেছে।

সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবাজারের অ্যানেক্স টাওয়ারে কম্বলের পাইকারি দোকানগুলোতে গিয়ে দেখা গেছে, ক্রেতাদের উপচেপড়া ভিড়। এখানে ১২০ টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের কম্বল বিক্রি হচ্ছে। অনেকেই হতদরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য কম্বল কিনতে এসেছেন। কেউ কেউ  এসেছেন পাইকারি কেনার জন্য। কেউ কেউ নিজের ব্যবহারের জন্য কিনতে এসেছেন। এসব দোকানে মোটা কাপড়ের পোশাকই পছন্দ শীতার্তদের।  

‘হাওলাদার ফেব্রিক্স’-এর ম্যানেজার আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এক সপ্তাহে,  গরম কাপড়ের মূল্য বেড়েছে দ্বিগুণ। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ পাইকারি হারে শীতের কম্বল কিনতে আসেন। কারখানা থেকে সাপ্লাই দিয়ে কুলিয়ে উঠতে পারছি না। সামান্য লাভেই বিক্রি করে দিচ্ছি।’

নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রির জন্য বরিশাল থেকে এ মার্কেটে কম্বল ও জ্যাকেটসহ শীতের বিভিন্ন পোশাক কিনতে এসেছেন হাজী ইলিয়াছ উদ্দিন। তিনি বলেন, ‘কয়েকদিন আগেই চালান করে গেছি। কিন্তু এখন অর্ধেক শীতবস্ত্রই শেষ। যেহারে শীত পড়ছে, তাতে বোঝা যাচ্ছে, কয়েকদিনের মধ্যেই দোকানের সব শীতবস্ত্র শেষ হয়ে যাবে।’

গুলিস্তানের পোড়া মার্কেটে গিয়ে দেখা গেছে—প্রতিটি দোকানেই ক্রেতাদের ভিড়। হালকা কাপড়ের চেয়ে মোটা কাপড়ের দিকেই ঝুঁকছেন তারা। বেচাবিক্রি বেশি হওয়ায় খুশি বিক্রেতারাও। এ মার্কেটে শীত নিবারণের জন্য মোটা জ্যাকেট কিনতে এসেছেন খিলগাঁও তিলপাপাড়ার বাসিন্দা আব্বাস উদ্দিন। তিনি বলেন, ‘ব্যবসায়িক কাজে প্রতিদিন মোটরসাইকেল নিয়ে বাসার বাইরে থাকতে হয়। কিন্তু যে জ্যাকেট রয়েছে, তাতে শীত নিবারণ হচ্ছে না। বুকে ঠাণ্ডা লেগে গেছে। তাই জ্যাকেট কিনতে এসেছি।’ তবে তুলনামূলক জ্যাকেটের দাম একটু বেশি বলে অভিযোগ করেন তিনি।

দুপুরে সড়রঘাট এলাকায় গিয়ে দেখা গেছে, ইস্টবেঙ্গল ইনস্টিটিউশন সুপার মার্কেট ও গ্রেট ওয়াল শপিং সেন্টারে গিয়ে দেখা গেছে, সদরঘাট হয়ে দক্ষিণাঞ্চলের যাত্রীদের অনেকেই এ মার্কেটগুলোতে ভিড় করছেন। মার্কেটের দোকানগুলোতে ঘুরে ঘুরে পছন্দের শীতবস্ত্র জোগাড় করছেন তারা। এসব মার্কেটে উচ্চবৃত্ত থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষকেও দেখা গেছে।

বঙ্গবাজারে শীতের কাপড়ের দোকানে ক্রেতার ভিড়

রবিবার রাতে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটের ফুটপাতের দোকানগুলোতে গিয়ে দেখা গেছে, ক্রেতাদের ভিড় সামলাতে হিমসিম খাচ্ছেন বিক্রেতারা। প্রতিটি দোকানেই বিক্রেতার ভিড় রয়েছে। বিক্রি বিষয়ে জানতে চাইলে ক্রেতার ভিড়ে কথাই বলতে রাজি হননি এক দোকানি। ইশারায় বলে দেন পাশের দোকানির সঙ্গে কথা বলতে।

দোকানটি থেকে এক ব্যাগ শীতের কাপড় কিনেছেন যাত্রাবাড়ীর একটি মাদ্রাসার শিক্ষক তামজিদ উদ্দিন। তিনি বলেন, ‘দুই বাচ্চা ও স্ত্রীর জন্য শীতের কাপড় কিনেছি। অন্যান্য বছর হালকা শীতবস্ত্র দিয়ে পুরো শীত মৌসুম কাটিয়ে গেলেও এবছর তা দিয়ে হচ্ছে না। শীতে ঠাণ্ডা লেগে দুই বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে।’

ফুটপাতের দোকানগুলোয় দেখা গেছে, ১০ টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের শীতের পোশাক বিক্রি হচ্ছে। তবে এসব দোকানে শিশুদের শীতবস্ত্র বেশি বিক্রি হচ্ছে। শিশুদের গায়ের উল-জাতীয় বস্ত্র পাওয়া যাচ্ছে ২০ থেকে ৩০ টাকায়। একই সঙ্গে ৫০০ টাকা দামেরও শীতবস্ত্র পাওয়া যাচ্ছে।

শীতের কাপড় কিনে নিয়ে যাচ্ছেন খুচরা বিক্রেতারা

নগরীর ছিন্নমূল মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, তীব্র শীতে বিপাকে পড়েছেন তারা। টাকার অভাবে অনেকেই এখনও শীতবস্ত্র কিনতে পারেননি। তবে বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠান থেকে মাঝে মধ্যে দুই/একটি শীতবস্ত্র পেলেও তাতে শীত নিবারণ হচ্ছে না।

স্বামী ও তিন শিশুসন্তাসহ নিয়ে সুপ্রিম কোর্ট সংলগ্ন ফুটপাতে থাকেন মরিয়ম বানু। তিনি জানান, গত একসপ্তাহে দান হিসেবে তিনটি কম্বল পেয়েছেন। কিন্তু কম্বল তিনটি একসঙ্গে গায়ে দিলেও শীত নিবারণ হচ্ছে না। ঠাণ্ডা অনেক বেশি বলেও তিনি জানান।

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম