রাজনৈতিক সহিংসতা কঠোর হাতে দমনে পুলিশকে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৮, ১৩:২৬আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১৪:২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো) রাজনৈতিক কর্মসূচির নামে কেউ সহিংসতা করলে তা কঠোর হাতে দমন করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

শেখ হাসিনা বলেন, ‘কোনও রাজনৈতিক দল কর্মসূচির মাধ্যমে মানুষ পুড়িয়ে মারতে পারে না। মানুষ পুড়িয়ে মারা কোন ধরনের রাজনীতি- তা আমি জানি না। আমি ৫০ বছর ধরে রাজনীতি করি। এই রাজনীতি কখনও গ্রহণযোগ্য না।’

তিনি আরও বলেন, ‘আমরা রাস্তা করি, তারা (বিএনপি) রাস্তা কেটে দেয়। আমরা গাছ লাগাই, তারা গাছ কেটে দেয়। তারা সিএনজি চালককে গাড়ির সঙ্গে বেঁধে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারে। তারা পুলিশকেও মারধর করে, যা কখনও গ্রহণযোগ্য না। তাই এ ধরনের কাজে যারা সম্পৃক্ত থাকবে তাদের কঠোর হাতে দমন করতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘দেশে জঙ্গি দমনের পাশাপাশি মাদক দমনেও পুলিশ বাহিনীকে কঠোর হতে হবে। মাদকের ছোবলে মেধাবী ছাত্ররা ধ্বংস হয়ে যাচ্ছে। যার প্রভাব পড়ছে পরিবারের ওপর। মাদকের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আমি জানি, পুলিশের কাজ অত্যন্ত ঝুঁকির। তারপরও আপনার ঝুঁকি নিচ্ছেন, দেশকে সেবা দিয়ে যাচ্ছেন। এ জন্য সব পুলিশ সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি।’

আরও পড়ুন:
পুলিশ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে: প্রধানমন্ত্রী

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম