দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা পুনরায় তদন্ত স্থগিত চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের রিভিশন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তার বিরুদ্ধে বিচারিক আদালতে মামলাটি চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। আর খন্দকার মোশাররফের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী।
পরে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, খন্দকার মোশাররফের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ১২ কোটি টাকা ও প্রায় ৩ কোটি টাকার তথ্য গোপনের দায়ে মামলা হয়। কিন্তু বিচারিক আদালতে চলমান এই মামলার বিরুদ্ধে হাইকোর্টে আসলে আদালত তা খারিজ করে দেন। এর ফলে বিচারিক আদালত এই মামলা চলতে আর বাধা থাকলো না।








