নিকট আত্মীয়ের পরিধি বাড়িয়ে ‘অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন বিল’ পাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৮, ২০:২২আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ২০:২৫

 

জাতীয় সংসদ (ছবি: সাজ্জাদ হোসেন) মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ দাতা-গ্রহণকারীর পরিধি বাড়িয়ে নিকট আত্মীয়ের সংজ্ঞা সুনির্দিষ্ট করে জাতীয় সংসদে ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন (সংশোধন) বিল, ২০১৭‘ পাস হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সংসদে বিলটি প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।

এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানোসহ সংশোধনী প্রস্তাব নিষ্পত্তি করা হয়। সংসদে পাস হওয়া এ বিলে রাষ্ট্রপতি সম্মতি দিলেই তা আইনে পরিণত হবে।

গত সেপ্টেম্বর মাসে বিলটি সংসদে তোলার পর পরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এর আগে গত ১৭ জুলাই মন্ত্রিসভায় বিলটির খসড়া অনুমোদন দেওয়া হয়।

পাস হওয়া বিলে বলা হয়েছে, ‘কোনও হাসপাতাল সরকারের অনুমতি ছাড়া অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন করতে পারবে না। তবে, সরকারি হাসপাতালের বিশেষায়িত ইউনিটে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজনের ক্ষেত্রে অনুমতি লাগবে না।’

বিদ্যমান আইনে শুধু ছেলে-মেয়ে, বাবা-মা, ভাই-বোন, স্বামী-স্ত্রী ও আপন চাচা, ফুফু, মামা, খালা—এই ১২ জন অঙ্গ-প্রত্যঙ্গ দান-গ্রহণের সুযোগ রয়েছে। তবে পাস হওয়া বিলে ‘নিকট আত্মীয়ের সংজ্ঞায় এই ১২ জন ছাড়াও নানা-নানি, দাদা-দাদি, নাতি-নাতনি, আপন চাচাতো-মামাতো-ফুপাতো-খালাতো ভাই-বোন যুক্ত করা হয়েছে।

বিলে ‘অঙ্গ-প্রত্যঙ্গে’র সংজ্ঞায় বলা হয়েছে, মানবদেহের কিডনি, হৃৎপিণ্ড, ফুসফুস, অন্ত্র, যকৃত, অগ্নাশয়, অস্থি, অস্থিমজ্জা, চো, চর্ম ও টিস্যুসহ মানবদেহে সংযোজনযোগ্য যেকোনও অঙ্গ বা প্রত্যঙ্গকে বোঝাবে। এই আইন অনুযায়ী মৃত ব্যক্তির অঙ্গ-প্রত্যঙ্গও অন্যের শরীরে সংযোজন করা যাবে।

আত্মীয়ের মিথ্যা তথ্য দেওয়াসহ আইন ভঙ্গের অপরাধে সাজার মেয়াদ কমলেও জরিমানা বাড়ানো হয়েছে এই বিলে। এতে বলা হয়েছে, কোনও ব্যক্তি নিকটাত্মীয় সম্পর্কে মিথ্যা তথ্য দিলে বা মিথ্যা তথ্য দেওয়ার কাজে উৎসাহিত বা প্ররোচিত বা ভয় দেখালে অনধিক দুই বছরের সশ্রম কারাদণ্ড বা অনধিক পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া যাবে। 

আইনের অন্যান্য বিধান লঙ্ঘন করলে অথবা লঙ্ঘনে সহায়তা করলে সর্বোচ্চ তিন বছরের সশ্রম কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। কোনও চিকিৎসক দণ্ডিত হলে বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের দেওয়া নিবন্ধন (চিকিৎসা সনদ) বাতিল হবে।

এছাড়া কোনও হাসপাতাল কর্তৃপক্ষ এই আইনের অধীন কোনও অপরাধ করলে সংশ্লিষ্ট হাসপাতালটির অনুমতি বাতিলসহ অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

বিলে বলা হয়েছে—সুস্থ ও স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন ব্যক্তির চোখ ছাড়া অন্য অঙ্গ-প্রত্যঙ্গ বিযুক্তির কারণে স্বাভাবিক জীবনযাপনে ব্যাঘাত সৃষ্টির আশঙ্কা না থাকলে তিনি নিকটাত্মীয়কে অঙ্গ-প্রত্যঙ্গ দান করতে পারবেন। তবে চোখ ও অস্থিমজ্জা সংযোজন ও প্রতিস্থাপনে নিকটাত্মীয় হওয়ার প্রয়োজন হবে না।

এতে আরও বলা হয়েছে, জীবদ্দশায় কোনও ব্যক্তি অঙ্গ-প্রত্যঙ্গ দান করলে ওই ব্যক্তির ‘ব্রেইন ডেথ’ ঘোষণার পর আইনানুগ উত্তরাধিকারী যদি লিখিতভাবে অনুমতি দেন, তাহলে সংযোজনের জন্য অঙ্গ-প্রত্যঙ্গ বিযুক্ত করা যাবে।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম