ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বিল সংসদে উত্থাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৮, ২২:০৩আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ২২:১৩

সংসদ অধিবেশন জাতীয় সংসদে মঙ্গলবার (৯ জানুয়ারি) ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বিল-২০১৮ উত্থাপন করা হয়েছে। বিদেশে বাংলাদেশি কর্মীদের মানসম্পন্ন সেবা দেওয়া, তাদের আস্থা অর্জন, মৃত কর্মীদের লাশ আনা, ব্যয় নির্বাহ ও এ সংক্রান্ত কাজে জবাবদিহিতা নিশ্চিতকরণই এর লক্ষ্য।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বিলটি উত্থাপন করলে তা পরীক্ষা করা হয়। এরপর ১৫ দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দিতে তা পাঠানো হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে।
এর আগে ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল বিধিমালা-২০০২-এর মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হতো। আইনের আওতায় আনার জন্য এখন বিলটি সংসদে তোলা হয়েছে।
প্রস্তাবিত আইন অনুযায়ী, বোর্ডে ১৬ সদস্যের পরিচালনা পর্ষদ থাকবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদাধিকারবলে এর সভাপতি থাকবেন। নতুন আইনটি কার্যকর হলে পরিচালনা পর্ষদকে দুই মাসে একবার সভা করতে হবে। পর্যদের ১৬ জনের মধ্যে নয় জনের উপস্থিতিতে কোরাম হবে।
খসড়া আইনে বলা হয়েছে, প্রবাসীদের মৃতদেহ দেশে আনা, দাফন ও প্রবাসীদের পরিবারকে সহায়তা দেওয়ার কাজ করবে বোর্ড।

বিলে নারী অভিবাসীদের কল্যাণে বিশেষ উদ্যোগ নেওয়ার বিধান যুক্ত করা হয়েছে। বিদেশে কর্মরত কোনও নারী অভিবাসী কর্মী নির্যাতনের শিকার, দুর্ঘটনায় আহত, অসুস্থতা বা অন্য কোনও কারণে বিপদগ্রস্ত হলে এগুলো কার্যকর হবে। যেমন— তাকে উদ্ধার ও দেশে আনা, আইনগত ও চিকিৎসা সহায়তা দেওয়া, ক্ষতিপূরণ আদায়ের উদ্দেশ্যে দেশ-বিদেশে হেল্পডেস্ক ও সেফ হোম পরিচালনা করবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

দেশে প্রত্যাগত নারী অভিবাসী কর্মীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসন ও পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে এই বোর্ডের কাজ।

/ইএইচএস/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম