রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন, আলোচনা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৮, ২২:১০আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ২২:১৪

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

দশম সংসদের ১৯তম অধিবেশনে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন হয়েছে।  চিফ হুইপ আ স ম ফিরোজ মঙ্গলবার (৯ জানুয়ারি) প্রস্তাবটি উত্থাপন করেন।  পরে আইন প্রণয়ন শেষে  ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়।

এর আগে রবিবার ২০১৮ সালের প্রথম এই অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেন। এরপর সংসদের বৈঠক মুলতবি করা হয়। মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় প্রথম দিনে অংশ নেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন ।

এ অধিবেশনজুড়ে সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা এই ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করবেন। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাও ধন্যবাদ প্রস্তাবের পর আলোচনায় অংশ নেবেন। পরে সংসদে ধন্যবাদ প্রস্তাবটি গ্রহণ করা হবে। রবিবার সংসদের বৈঠক শুরুর আগে অনুষ্ঠিত কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর ৪৫ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম