রায়ে সন্তুষ্ট প্রসিকিউশন, আপিলের সিদ্ধান্ত আসামিপক্ষের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৮, ১৪:২১আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৪:৪৬

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মৌলভীবাজারের চার আসামি একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ওজায়ের আহমেদ ও নেছার আলীকে মৃত্যুদণ্ড এবং সামছুল ইসলাম তরফদার, ইউনুছ আহমদ ও মোবারক মিয়াকে আমৃত্যু কারাদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার প্রসিকিউশন পক্ষ। তবে এই রায়ে ক্ষোভ প্রকাশ করে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা।

বুধবার (১০ জানুয়ারি) এ মামলার রায় ঘোষণার পর দুই পক্ষের আইনজীবীরা এভাবে প্রতিক্রিয়া জানান। মামলার প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন বলেন, ‘আসামিদের দণ্ড দিয়ে ট্রাইব্যুনাল যে সাজা ঘোষণা করেছেন তাতে আমরা সন্তোষ প্রকাশ করছি। তবে এ মামলার পূর্ণাঙ্গ রায় হাতে পেলে সরকারকে অবহিত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।’ 

আসামিপক্ষের কনিষ্ঠ আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ মামলার আসামিদের বিরুদ্ধে ১৯৭২ সালে একাধিক মামলা হয়। কিন্তু সেখানে আসামি ইউনুছ আহমদের নাম ছিল না। তবে ওই এলাকায় ইউনুছ নামে আরেক রাজাকার ছিল। এই মামলায় রাজনৈতিকভাবে সেই রাজাকার ইউনুছকে না এনে আমার মক্কেলকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘আসামিদের বিরুদ্ধে প্রসিকিকিউশন কোনও সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ করতে পারেনি। তবুও ট্রাইব্যুনাল আজ আসামিদের বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছেন। এই রায়ে আমরা আসামিপক্ষ সংক্ষুব্ধ। আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করবো।’

আরও পড়ুন- একাত্তরে গণহত্যা: দুই জনের মৃত্যুদণ্ড, তিন জনের আমৃত্যু কারাদণ্ড

/বিআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম