প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন শুক্রবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৮, ১৭:৩৩আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৮:৫১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

সরকারের চার বছর পূর্তি উপলক্ষে আগামী শুক্রবার (১২ জানুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১০ জানুয়ারি) বিকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

আসাদুজ্জামান নূর বলেন, ‘শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সরকারের চার বছর পূর্তি উপলক্ষে আর্মি স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করা হবে।’

সংবাদ সম্মেলনে কথা বলছেন আসাদুজ্জামান নূর

জানা গেছে, ১২ জানুয়ারি রাজধানীর আর্মি স্টেডিয়ামের সাংস্কৃতিক অনুষ্ঠান বিকাল ৪টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলবে। এতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীরা ছাড়াও ব্যান্ডদল দলছুট, চিরকুট, সোলস এবং জেমস ও মমতাজ অংশ নেবেন। সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে বাংলার ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি এবং সরকারের ৪ বছরের উন্নয়ন ও সাফল্যগাঁথাকে তুলে ধরা হবে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনলাইনে এই ঠিকানায় গিয়ে বিনামূল্যে নিবন্ধন করা যাবে।

এ ব্যাপারে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘প্রথম নিবন্ধন করা ৩০ হাজার জন অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। ওই দিন দুপুর ২টা থেকে আর্মি স্টেডিয়ামের প্রবেশ ফটকগুলো খুলে দেওয়া হবে এবং সন্ধ্যা ৭টার পর প্রবেশ ফটকগুলো বন্ধ করে দেওয়া হবে।’

সংবাদ সম্মেলনেই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেন আসাদুজ্জামান নূর। এর মধ্য দিয়ে নিবন্ধন কার্যক্রম শুরু হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন– সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইব্রাহীম হোসেন খান, অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস, মাকসুদুর রহমান পাটোয়ারী, রোকসানা মালেক, আব্দুল মান্নান ইলিয়াস, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, দেশ টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান।

 

/এসএমএ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম