তাবলিগের দ্বন্দ্বে নাক গলাতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৮, ২১:৩১আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ২১:৫৪

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি) দিল্লির তাবলিগ জামাতের ‍মুরব্বি মাওলানা সা’দ কান্ধলভীকে কেন্দ্র করে ঢাকায় উদ্ভূত পরিস্থিতিতে সরকার নাক গলাতে চায় না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বুধবার (১০ জানুয়ারি) তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তারা যে দুই ভাগ হয়েছে, আমরা উভয় অংশকেই মেলানোর অনেক চেষ্টা করেছি। এখন তাতে যদি কাজ না হয়, তাহলে আমাদের কী করার আছে?’

এক্ষেত্রে সরকারের করণীয় কী জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা একত্র হয়ে যা সিদ্ধান্ত দেবেন, আমরা সেটাই শুনবো। আমরা নাক গলাতে চাচ্ছি না। এখানে আমরা কোনও দলের সঙ্গে একত্র হতে চাই না। তাদের ওপর কিছু চাপিয়ে দিতে চাচ্ছি না।’

সমস্যার সমাধান না হলে সরকারের ভূমিকা প্রসঙ্গে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘তারা একত্র হয়ে আসতে পারলে সমাধান হবে, না হলে না হবে। তবে আমরা নিরাপত্তার বিষয়টি শতভাগ নিশ্চিত করবো। পর্যাপ্ত ব্যবস্থা রাখবো।’

অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমি তো আশা করি, আল্লাহ একটা ব্যবস্থা করে দেবেন। তাদের মাথায় শুভবুদ্ধির উদয় হবে। দেখি।’

তাবলিগ জামাতের মূলকেন্দ্র দিল্লির মারকাজ বা নিজামুদ্দিনের মুরব্বি মাওলানা সা’দ কান্ধলভির টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নিতে বুধবার ঢাকায় আসেন। তাকে ঠেকাতে কওমি মাদ্রাসা ও তাবলিগের একাংশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বিক্ষোভে নামে। উত্তেজনা দেখা দেয় কাকরাইল মসজিদের সামনেও।

এরই মধ্যে মাওলানা সা’দের ইজতেমায় অংশগ্রহণ ঠেকানোর ঘোষণা দেয় বেফাক (বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড)। তাদের ডাকে ইজতেমা মাঠের মঞ্চ পাহারা দেবেন কওমি মাদ্রাসার চার হাজারের মতো শিক্ষার্থী। আর কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিতে প্রস্তুত মাদ্রাসার দুই হাজার ছাত্র। এ অবস্থায় সরকারের মধ্যস্থতা চেয়েছে তাবলিগ জামাতের একাংশ।

আরও পড়ুন:

সা’দকে ঠেকাতে পাহারা বসাবে বেফাক, সরকারের মধ্যস্থতা চায় তাবলিগের একাংশ
বিমানবন্দর সড়কে সা’দবিরোধীদের অবস্থান, আশপাশে তীব্র যানজট

/এসটিএস/সিএ/জেএইচ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম