সা’দ সংকট: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তাবলিগের উভয়পক্ষের নেতা ও আলেমরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৮, ১৪:৫৬আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ১৬:২৩

মাওলানা সা’দ কান্ধলভি দিল্লির নিজামুদ্দিনের মুরব্বি মাওলানা সা’দ কান্ধলভিকে কেন্দ্র করে তাবলিগ জামাতের চলমান সংকট সমাধানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বিবদমান দুই পক্ষ ও কওমি আলেমদের বৈঠকে ডেকেছেন। জানা গেছে,  তার আমন্ত্রণ পেয়ে তাবলিগ জামাতের সা’দ ইস্যুতে বিভক্ত উভয়পক্ষ এবং দায়িত্বশীল জ্যেষ্ঠ আলেমরা সচিবালয়ে অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। 
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে উভয়পক্ষের নেতারা বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
সা’দবিরোধী মাওলানা শাহরিয়ার মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকাল ৩টায় সচিবালয়ে আসতে তাদেরকে বলা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের সোয়া দুইটার মধ্যে সচিবালয়ে থাকার কথা বলা হয়েছিল। কিন্তু অনেক মুরব্বি রাস্তায় থাকায় বৈঠক একটু দেরি করে শুরু হবে।’
হেফাজতের ঢাকা মহানগরের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম হোসাইন কাসেমী বলেন, ‘আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে ডাকা হয়েছে। আমরা সেখানে যাচ্ছি।’
যদিও কাকরাইলের মুরব্বি ও সা’দপক্ষের ড. রফিক বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, বৈঠক কাকরাইল মসজিদে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘হয় কাকরাইলে না হয় টঙ্গীতে বৈঠক হবে, অন্য কোথাও নয়। সোয়া দুইটায় হওয়ার কথা থাকলেও অনেক মুরব্বি টঙ্গী থেকে আসবেন, এ কারণে সময় লাগছে।’

তবে কাকরাইল মসজিদের সামন থেকে একাধিক প্রত্যক্ষদর্শী বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন, দুপুর ২টা ৪৮ মিনিটে মাওলানা সা’দ পক্ষের মুরব্বি ও বাংলাদেশে তাবলিগের শুরা সদস্য সৈয়দ ওয়াসিফ ইসলামসহ ৩ জন মুরব্বি কাকরাইল মসজিদ থেকে বের হয়েছেন। জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের উদ্দেশ্যেই বের হয়েছেন তারা। তিনিসহ তাবলিগ জামাতের সাতজন মুরব্বি মাওলানা সা’দের পক্ষে অবস্থান নিয়েছেন বলেও জানা গেছে।

যদিও এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কোনও মন্তব্য পাওয়া যায়নি। তার ব্যক্তিগত সহকারী জানান, তিনি ব্যস্ত আছেন।

তাবলিগ জামাতের একাংশ ও কওমিপন্থীরা বিশ্ব ইজতেমায় মাওলানা সা’দ কান্ধলভির অংশগ্রহণ ঠেকাতে মাঠে নেমেছে। বিশ্ব ইজতেমায় মাওলানা সা’দের অংশগ্রহণ ঠেকাতে কওমি মাদ্রাসার ছাত্রদের কাকরাইল মসজিদ ও ইজতেমা মাঠে যাওয়ার নির্দেশ দিয়েছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়ার ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা আবদুল কুদ্দুছ।

এদিকে বুধবার ঢাকায় আসার পর কঠোর নিরাপত্তার মধ্যে রাজধানীর কাকরাইল মসজিদে অবস্থান করছেন মাওলানা সা’দ।

সম্প্রতি কওমি শিক্ষা নিয়ে ‘বিতর্কিত ‘ মন্তব্যের জের ধরে তাবলিগ জামাতের দিল্লির মুরব্বি মাওলানা সা’দের বিরুদ্ধে অবস্থান নেন ভারতের দেওবন্দের আলেমরা। এরই জের ধরে বাংলাদেশেও কওমি আলেমরা তাকে প্রতিহতের ঘোষণা দেন। আসন্ন ইজতেমায় অংশ নিতে গতকাল বুধবার (১০ জানুয়ারি) মাওলানা সা’দ ঢাকায় এলে বিমানবন্দরেই তাকে প্রতিহতের উদ্দেশ্যে তাবলিগের একাংশ ও কওমিপন্থী আলেমরা প্রতিবাদ জানাতে থাকেন। তবে বিকালে বিশেষ পুলিশ প্রহরায় তাকে কাকরাইলের তাবলিগ মসজিদে আনা হয়। এ ঘটনায় বিমানবন্দর ও আশেপাশের এলাকায় টানা ৭ ঘণ্টা মারাত্মক দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। বিষয়টির কোনও সমাধান না হওয়ায় আজও সা’দবিরোধীরা আন্দোলন শুরু করে। এ অবস্থায় উদ্ভূত সমস্যার সমাধানে উভয়পক্ষকে আজ দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকে বসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আগামীকাল শুক্রবার (১২ জানুয়ারি) টঙ্গীর তুরাগ নদীর পারে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে।

/সিএ/এসটিএস/এআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম