জিডিপি’র বৃদ্ধি সরকারের নয় কৃষক-শ্রমিকদের অবদান: সাখাওয়াত হাসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৮, ১৭:৫২আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ১৭:৫২

‘বর্তমানে জিডিপি ৭.২৮ হয়েছে, যার জন্য সরকার বলে এটা তাদের অবদান, কিন্ত সে বিষয়ে আমি একটু বলতে চাই। জিডিপি তৈরি হয় দেশের উৎপাদন, যেমন গার্মেন্ট শ্রমিকদের, কৃষকদের কৃষিকাজের মাধ্যমে। এসব তাদেরই অবদান। এটা তো কনটিনিউয়াস প্রোসেস, সময় যাওয়ার সঙ্গে সঙ্গে হবেই।’ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকালে ‘দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের ৪ বছর’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে বিএনপি’র সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন এসব কথা বলেন।

ডা. সাখাওয়াত হাসান জীবন তিনি বলেন, ‘শিক্ষাখাত নিয়ে বলতে গেলে এখন দেশে ডাক্তারি পড়ছে কারা? যাদের অনেক টাকা রয়েছে। শিক্ষাখাতে এই যে এত প্রশ্নফাঁস হচ্ছে এটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে, তা নিয়ন্ত্রণ হচ্ছে না কেন?’

স্বাস্থ্যখাত নিয়ে বিএনপি নেতা বলেন, ‘বর্তমানে গ্রামের সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থা খুবই খারাপ। তারা ঠিকমত চিকিৎসা পাচ্ছে না। আমি তো চিকিৎসক, গ্রামে গ্রামে গিয়ে এই চিত্রটা আমি দেখি।’

বৈঠকিতে আলোচক হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত আছেন- সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী, সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকার এবং বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ।

/আরএআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম