ঢাকা ছাড়লেন মাওলানা সা’দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৮, ১২:৩৫আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ১২:৩৯

মাওলানা সা’দ কান্ধলভি দিল্লির নিজামুদ্দিন তাবলিগের মুরব্বি মাওলানা সা'দ কান্ধলভি ঢাকা ত্যাগ করেছেন। শনিবার (১৩ জানুয়ারি) সকালে তিনি ঢাকা ছেড়ে যান। তাবলিগ ও বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার সকাল ১১টা ৪৫ মিনিটে জেট এয়ারওয়েজের ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ছাড়েন মাওলানা সা’দ।

টঙ্গীতে বিশ্ব ইজতেমায় যোগ দেওয়ার উদ্দেশ্যে বুধবার দুপুরে তিনি ঢাকায় আসেন। সেদিন তার আগমনের বিরোধিতা করে বিমানবন্দর ও আশপাশের এলাকায় বিক্ষোভ করেন সা’দ বিরোধী তাবলিগকর্মী ও কওমি আলেমরা। এই কয়েকদিন মাওলানা সা’দ রাজধানীর কাকরাইল মসজিদে অবস্থান করেছেন। শুক্রবার তিনি এই মসজিদে জুমার নামাজে বয়ান করেন। বিরোধিতার মুখে বিশ্ব ইজতেমায় অংশ না নিয়েই ফিরে গেলেন তিনি।  

আরও পড়ুন- কাকরাইলে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন মাওলানা সা’দ

/সিএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম