আজ ঢাকা আসছেন প্রণব মুখার্জি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৮, ০৯:১১আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ০৯:২০

প্রণব মুখোপাধ্যায় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি চার দিনের ব্যক্তিগত সফরে আজ রবিবার (১৪ জানুয়ারি) বিকালে ঢাকায় আসছেন। তাকে বহনকারী জেট এয়ারলাইন্সের বিমানটি  বিকাল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা একথা জানিয়েছেন।

বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

বাংলাদেশ সফরকালে প্রণব মুখার্জি সাহিত্য সম্মেলনে যোগ দেবেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বৈঠক করার কথাও রয়েছে।

ভারতের সাবেক এই প্রেসিডেন্ট মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তাকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি দেওয়া হবে।

তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান জানাতে ধানমন্ডি-৩২ এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। এছাড়া চট্টগ্রাম সফরকালে তিনি শহীদ সূর্য সেনের বাড়ি পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।

আগামী ১৮ জানুয়ারি তার ঢাকা ত্যাগ করার কথা। ভারতের ১৩তম প্রেসিডেন্ট প্রণব মুখার্জি গত বছর জুলাইয়ে অবসরে যান। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম