উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজের ৫৭ শিক্ষার্থীর বিষয়ে আদেশ মঙ্গলবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৮, ১০:৩৫আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১০:৪৪

হাইকোর্ট রাজধানীর উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজের ৫৭ শিক্ষার্থীর বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদেশের দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আজ 

সোমবার দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ  দেন।

আদালতে মেডিক্যাল কলেজের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

গত ৯ জানুয়ারি ওই মেডিক্যাল কলেজের সাধারণ কোটায় ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ৫৭ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রমের ওপর ৩০ দিনের নিষেধাজ্ঞা জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে ওই কলেজে ‘আগে আসলে আগে ভর্তির সুযোগ’ এই পদ্ধতিতে ভর্তির প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

এছাড়া এ বিষয়ে ১০ দিনের মধ্যে বিশেষ বার্তা বাহকের মাধ্যমে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে রুলের জবাব দিতে বলা হয়। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রেজিনা মাহমুদ ও অ্যাডভোকেট আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

পরে মোতাহার হোসেন বলেন, গত ১৪ ডিসেম্বর ওই মেডিক্যাল কলেজে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থীর ভর্তি না নিয়ে ‘আগে আসলে আগে ভর্তির সুযোগ’ ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই দিন বেলা ১১টার পর তারিকুল ইসলাম নামে এক শিক্ষার্থী কলেজে গিয়ে জানতে পারেন এরই মধ্যে ৫৭ শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে। ভর্তির সর্বনিম্ন স্কোর ছিল ২৫০.৪৫। তারিকুলের দাবি মেধাক্রম অনুযায়ী ভর্তি করলে সে ভর্তির সুযোগ পেত।

পরে ২ জানুয়ারি তারিকুলের বাবা নজরুল ইসলাম আধুনিক মেডিক্যাল কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পদ্ধতি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। 

 

 

 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম