সংসদে বিল, কমছে বিজ্ঞানীদের অবসরের বয়স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৮, ২০:১৬আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ২০:১৮

সংসদ অধিবেশন জাতীয় সংসদে ‘বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (সংশোধন) বিল-২০১৮’ উত্থাপন করা হয়েছে সোমবার (১৫ জানুয়ারি)। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) বিজ্ঞানীদের অবসরে যাওয়ার বয়স ৬৭ থেকে কমিয়ে অন্যান্য সরকারি চাকরিজীবীদের মতো ৫৯ করতে এবং জুনিয়র বিজ্ঞানীদের পদোন্নতির জটিলতা কমাতে এ বিলটি উত্থাপন করা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বিলটি সংসদে উত্থাপন করলে পরে পরীক্ষা করে ২১ কার্যদিবসের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য তা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
২০১৩ সালের এ সংক্রান্ত আইন সংশোধনের জন্য বিলটি আনা হয়েছে।
বিদ্যমান আইনে বিশেষ মেধা ও যোগ্যতার অধিকারী গবেষকদেরকে গবেষণায় আকৃষ্ট ও উৎসাহিত করতে এবং তাদের মেধা, দক্ষতা ও অভিজ্ঞতা গবেষণার কাজে যথাযথভাবে ব্যবহারের জন্য তাদের চাকরির বয়সসীমা ৬৭ বছরের বিধান রয়েছে। প্রস্তাবিত আইনে এই ধারাটি বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত আইনটির বিষয়ে মন্ত্রী ইয়াফেস বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারীদের অবসরের বয়সসীমা ৫৯ বছর। কিন্তু বিশেষ মেধা ও যোগ্যতা নির্ধারণের কোনও মাপকাঠি না থাকায় বিসিএসআইআর-এর গবেষকরা পিআরএল -এ না গিয়ে আইনের আওতায় রিট মামলার মাধ্যমে চাকরিতে বহাল রয়েছেন। এতে জুনিয়র বিজ্ঞানীদের পদোন্নতির ক্ষেত্রে জটিলতাসহ পরিষদের কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে গবেষক ও বিজ্ঞানীদের এবং সকব সরকারি কর্মচারীদের মাঝে একটি বৈষম্যমূলক অবস্থার সৃষ্টি হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের সব গবেষক ও বিজ্ঞানীদের বয়সসীমা নির্ধারণের জন্য একই আইন প্রণয়নের সুবিধার্থে বিদ্যমান বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আইনের ১২ ধারার চার উপধারাটি বিলুপ্ত হওয়া প্রয়োজন।’

মন্ত্রী আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গবেষণা কাজে নিয়োজিত সব মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোর বিজ্ঞানীদের জন্য অবসর গ্রহণের বয়সসীমা সংক্রান্ত একই রকম ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম