প্রথম দফায় ১২৫৮ রোহিঙ্গাকে ফেরত নিতে চায় মিয়ানমার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৮, ১৮:৪৭আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৯:০২

রোহিঙ্গা (ছবি: ফোকাস বাংলা)

বাংলাদেশে অবস্থানকারী রোহিঙ্গাদের মধ্য থেকে প্রথম দফায় ১২৫৮ জনকে ফেরত নিতে চায় মিয়ানমার। এর মধ্যে ৭৫০ জন মুসলমান এবং ৫০৮ জন হিন্দু।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শেষে মিয়ানমারের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমার সরকার ৭৫০ জন মুসলমান ও ৫০৮ জন হিন্দু রোহিঙ্গাকে ইতোমধ্যে যাচাই-বাছাই করেছে এবং তারা বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে যে, প্রথম দফায় যেন উল্লিখিত রোহিঙ্গারা থাকে।

রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত যৌথ ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠকটি মিয়ানমারের রাজধানী নেপিদোতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে এতে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং মিয়ানমারের পক্ষে ছিলেন তাদের পররাষ্ট্র সচিব মিন্ট থো। বৈঠক শেষে উভয় পক্ষ মঙ্গলবার ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ স্বাক্ষর করে।

প্রসঙ্গত, ২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের আগস্ট পর্যন্ত ৮৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে এবং গত ২৫ আগস্টের পর  থেকে এ পর্যন্ত ছয় লাখ ৫৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম