ব্যক্তির সন্তুষ্টি দেখতে আসিনি: তারানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৮, ১৮:৫৮আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৯:০১

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম (ছবি- সংগৃহীত) কোনও ব্যক্তির সন্তুষ্টি দেখতে দায়িত্বে আসিনি বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, ‘সরকারের সন্তুষ্টি দেখতে দায়িত্বে এসেছি, কোনও ব্যক্তির সন্তুষ্টি দেখতে নয়।’

বুধবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তারানা হালিম বলেন, ‘সারাদেশে ২৬টি তথ্য কমপ্লেক্স ভবন এবং ৬৪টি জেলায় ৬৪টি ডিজিটাল সিনেমা কমপ্লেক্স নির্মাণ করা হবে। এছাড়া, বিটিভি চ্যানেলের সংবাদ যেন বেসরকারি টিভির মতো হয়, সেজন্য একটি কমিটি গঠন করা হবে। কমিটিতে সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিদের রাখা হবে। কোনও চ্যানেলে চলে না এমন কোনও নাটক বিটিভিতে দেখানো যাবে না।’

তিনি আরও বলেন, ‘এফডিসিকে লাভজনক করতে চাই। তবে সময় তো মাত্র একবছর। যদি সেটা নাও করতে পারি, তবে লোকসান ৫০ শতাংশে কমিয়ে আনা হবে।’

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের নবম ওয়েজবোর্ডের বিষয়ে একটি কমিটি অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। দ্রুত এ কমিটি কাজ শুরু করবে। সাংবাদিকদের ওয়েজবোর্ড নিয়ে যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করা হবে।’

তারানা হালিম বলেন, ‘৩২টি কমিউনিটি রেডিওকে আমি কার্যকর এবং বিটিভিকে এলইডিতে রূপান্তরিত করতে চাই। বিটিভি যেন প্রাইভেট টিভি চ্যানেলগুলোর সঙ্গে  প্রতিযোগিতা করতে পারে।’

তিনি বলেন, ‘বিদেশি মিশনগুলোকে বিভিন্ন ডকুমেন্টারি তৈরি করতে বলেছি। যেগুলো বিটিভিতে দেখানো হবে। এছাড়া, সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা জেলা ও উপজেলা পর্যায়ের সিনেমা হলগুলোতেও চালানো হবে।’

এছাড়া, সরকারের সাফল্য বিভিন্ন জায়গায় প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হবে বলে জানান তথ্য প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: 

বাজেটের সময় এমপিওভুক্তির সিদ্ধান্ত: সংসদে প্রধানমন্ত্রী

/এসআই/এসএনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম