কিভাবে পাঁচটি দিন কেটে গেলো নিজেও জানি না: প্রণব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৮, ১২:১৯আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১২:৩৯

বিমানে ওঠার আগে প্রণব মুখার্জি (ছবি: টিভি থেকে নেওয়া) ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি পাঁচ দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তিনি ঢাকা ছেড়ে যান। তবে বিমানে ওঠার আগে সাংবাদিকদের তিনি জানান, ‘বাংলাদেশের মানুষের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। কিভাবে পাঁচটি দিন কেটে গেলো তা আমি নিজেও জানি না।’ ভারতের বর্ষীয়ান এই রাজনীতিবিদ বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)

ঢাকা সাহিত্য সম্মেলনের আমন্ত্রণে পাঁচ দিনের ব্যক্তিগত সফরে গত ১৪ জানয়ারি রবিবার ঢাকায় আসেন প্রণব মুখার্জি। তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মঙ্গলবার তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডি-লিট ডিগ্রি গ্রহণ করেন এবং বক্তব্য দেন। চট্টগ্রামে মাস্টার দা সূর্যসেনের জন্মভিটা পরিদর্শন করেন এবং ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

আরও পড়ুন- প্রণব মুখার্জি বাংলাদেশের অকৃত্রিম সুহৃদ: স্বাস্থ্যমন্ত্রী

/ইউআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম