মন্ত্রণালয়ের অপহৃত দুই কর্মকর্তাকে উদ্ধারের নির্দেশ শিক্ষামন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৮, ১৫:০৩আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১৫:১২

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (ফাইল ছবি) নিজের ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেন ও শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসির উদ্দিনকে উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রবিবার (২১ জানুয়ারি) দুপুরে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘অপহৃতদের উদ্ধারে নির্দেশ দেওয়া হয়েছে।’

এর আগে দুপুরে মন্ত্রীর কক্ষে মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আবু আলম শিক্ষামন্ত্রীর কাছে কান্নাকাটি করে বলেন, ‘দুই জনকে অপহরণ করা হয়েছে। এরইমধ্যে শনিবার বিকালে আমার বাসায় সাত/আট জন লোক গিয়ে আমাকে খুঁজেছে। আমি বাইরে কোথাও যেতে ভয় পাচ্ছি।’ এ সময় মন্ত্রী তাকে আশ্বস্ত করেন।

নিখোঁজ নাসির উদ্দিন শিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক ও বাংলাদেশ সচিবালয় চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ আলী জানান, শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেনকে শনিবার বিকাল ৪টার দিকে মোহাম্মদপুরের বসিলা রোড থেকে অপহরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বনানী থেকে অপহরণ করা হয় উচ্চমান সহকারী নাসির উদ্দিনকে।

মোহাম্মদ আলী আশঙ্কা প্রকাশ করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এরপর আমাকে অপহরণের শিকার হতে হবে। আমাকে সহকর্মীরা সাবধানে থাকতে বলেছেন।’

তিনি আরও বলেন, ‘মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পিকনিকের টাকা যাদের কাছে রয়েছে তারাই অপহরণের শিকার হয়েছেন। বিষয়টি ভয় পাওয়ার মতোই।

মন্ত্রণালয় সূত্র জানায়, এ বিষয়ে আজ রবিবার বিকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বৈঠক করবেন।
আরও পড়ুন:


শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী নিখোঁজ

/এসএমএ/বিএল/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম