ভিয়েতনামের রাষ্ট্রীয় পদক পেলেন সাবের হোসেন চৌধুরী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৮, ০৯:৫৯আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ১৩:৩৭

সাবের হোসেন চৌধুরী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) অনারারি প্রেসিডেন্ট এবং সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ভিয়েতনামের রাষ্ট্রীয় পদক ‘ফ্রেন্ডশিপ অর্ডার’ পেয়েছেন।

ভিয়েতনামের সংসদ ভবনে ১৯ জানুয়ারি এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সে দেশের জাতীয় সংসদের প্রেসিডেন্ট গুয়েন থিম কান তাকে এ পদক প্রদান করেন। এসময় ভিয়েতনামের জাতীয় সংসদের সাবেক প্রেসিডেন্ট গুয়েন মিন হ্যান উপস্থিত ছিলেন।

সাবের হোসেন চৌধুরীই প্রথম বাংলাদেশি যিনি এ পদক লাভ করলেন। আইপিইউ-এর মাধ্যমে ভিয়েতনামের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক উন্নয়নে অসামান্য অবদান রাখায় তাকে এ পদক প্রদান করা হয়।

ভিয়েতনামের রাষ্ট্রপতির বিশেষ আমন্ত্রণে সাবের হোসেন চৌধুরী এশিয়া প্যাসিফিক পার্লামেন্টারি ফোরামের ২৬তম সভায় বক্তব্য রাখেন। সংসদীয় কূটনীতি, সন্ত্রাস, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সন্ত্রাস প্রতিরোধ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলাসহ বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব। তিনি প্রযুক্তির মাধ্যমে সংসদ সদস্যদের প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সাবের হোসেন চৌধুরী গতবছরে রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক লাভ করেন। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক