বরগুনায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ জলদস্যু নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৮, ১০:১১আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৪:৫৫

বরগুনায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ জলদস্যু নিহত বরগুনার সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদের পাথরঘাটার মাঝের চরের গহীন বনাঞ্চলে মুন্না বাহিনীর সঙ্গে র‍্যাব-৮ এর বন্দুকযুদ্ধে তিন জলদস্যু নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মুন্না বাহিনীর প্রধান স্বপন প্যাদাও রয়েছে।  আজ বুধবার (২৪ জানুয়ারি) ভোররাতের দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া বিষয়ক পরিচালক মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন- জলদস্যু মুন্না বাহিনীর প্রধান স্বপন প্যাদা ওরফে মিজান উদ্দীন প্যাদা, লিটন খন্দকার এবং সাগর খান।

আমাদের বরগুনা প্রতিনিধি এ বিষয়ে বরিশাল র‌্যাব-৮ এর উইং কমান্ডার হাসান ইমন আল রাজিবের সঙ্গে কথা বলেছেন। তিনি জানান, সুন্দরবনের জলদস্যু মুন্না বাহিনীর সঙ্গে র‌্যাবের একটি টিমের বন্দুকযুদ্ধে বাহিনীর প্রধানসহ তিন জন নিহত হয়েছে। এসময় তাদের সঙ্গে থাকা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। 

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন জন নিহত হওয়ার খবর পেয়েছি। তাদের পাথরঘাটার পদ্মা এলাকায় নিয়ে আসার খবর শুনেছি।

র‌্যাব-৮ পটুয়াখালী ও বরগুনার কোম্পানি কমান্ডার মো. সুরাত আলম প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘জলদস্যু দমনের জন্য নিয়মিত অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন বরগুনার মাঝের চরে অভিযান চালায় র‌্যাব-৮ এর একটি টিম। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় মুন্না বাহিনীর সদস্যরা। আত্মরক্ষার জন্য র‌্যাবও পাল্টা গুলি করে। দু’পক্ষের গুলি বিনিময়ের পর জলদস্যুরা পিছু হটলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ তিনটি লাশ উদ্ধার করে।  ঘটনাস্থল থেকে সাতটি বিদেশি বন্দুকসহ ৩৮ রাউন্ড গোলাবারুদ ও তিনটি ছোট ব্যাগ উদ্ধার করেছে র‌্যাব। পাথরঘাটা থানায় লাশ ও অস্ত্র হস্তান্তর করা হয়েছে।’ 

/এনএল/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম