রাষ্ট্রপতি নির্বাচনে ব্যবস্থা নেবে ইসি: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৮, ১২:৫৭আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৩:৫৯

আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ফটো) আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে।আর এ নির্বাচনে অংশ নিতে একইসঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ যথাসময়ে নিজেদের প্রার্থী বাছাই করবে।

বুধবার (২৪ জানুয়ারি) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অধঃস্তন আদালতের বিচারকদের এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি। সংবিধানে ৯০ থেকে ৬০ দিনের মাঝের সময়ের মধ্যে নির্বাচন দেওয়া বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে ২৩ ফেব্রুয়ারির আগেই এই নির্বাচন হবে। আমার বিশ্বাস নির্বাচন কমিশন এ বিষয়ে ওয়াকিবহাল। তারা খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্তের আইন পাস করার বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘এই আইন করতে আমরা উদ্যোগ নিয়েছি। আগামী সংসদ অধিবেশনের বাজেট সেশনে আমরা আইনটি পাস করার চেষ্টা করবো।’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দলীয় কোনও প্রার্থী চূড়ান্ত করা হয়েছে কিনা- জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘দলের নীতি নির্ধারকরা মনোনয়ন দেবেন। মনোনয়নের বিষয়েও একটা পদ্ধতি আছে, সে পদ্ধতি অনুসরণ করেই আওয়ামী লীগ রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেবে।’

আওয়ামী লীগ থেকে কাকে মনোনয়ন দেওয়া হতে পারে- প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দলের একটা নমিনেশন বোর্ড আছে। আমি সেই নমিনেশন বোর্ডের সদস্য না। প্রধানমন্ত্রী সেই বোর্ডের সভাপতি। ওনারা যখন প্রার্থী সিলেকশন করে ঘোষণা দেবেন তখনই জানা যাবে কাকে মনোনয়ন দেওয়া হয়েছে।’

প্রধান বিচারপতি নিয়োগ প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘সব নিয়োগই হবে। সবসময় বলে এসেছি, প্রধান বিচারপতির নিয়োগ রাষ্ট্রপতি দেবেন।’

আরও পড়ুন:

কৃষি জমি বাঁচিয়ে কারখানা করার আহ্বান প্রধানমন্ত্রীর

/বিআই/এসএনএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম