নোয়াখালীর চার মানবতাবিরোধীর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তি উপস্থাপন শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৮, ১৪:৩২আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৪:৪১

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় নোয়াখালীর আমির আহম্মেদ ওরফে রাজাকার আমির আলীসহ চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন। একইসঙ্গে আসামিপক্ষের অসমাপ্ত যুক্তিতর্ক শেষ করতে আগামী ৬ ফেব্রুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

মামলার অন্য তিন আসামিরা হলেন, আবুল কালাম ওরফে এ কে এম মনসুর, জয়নাল আবদিন ও  আব্দুল কুদ্দুস। এ মামলায় এখনও পলাতক আছেন আসামি আবুল কালাম ওরফে এ কে এম মনসুর।

বুধবার চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর জাহিদ ইমাম। সঙ্গে ছিলেন চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল, প্রসিকিউটর রেজিয়া সুলতানা প্রমুখ। আর আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী তারিকুল ইসলাম, গাজী এইচএম তামিম, মাসুদ রানা প্রমুখ। এদিন রাষ্ট্রপক্ষ তাদের যুক্তি উপস্থাপন শেষ করলেও আসামিপক্ষ আংশিক যুক্তি উপস্থাপন করেন। পরে তাদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল যুক্তি উপস্থাপনের জন্য আগামী ৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

এর আগে ২০১৪ সালের ১৬ নভেম্বর আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্ত চূড়ান্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে হস্তান্তর করেন তদন্ত সংস্থা। এ ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করা হয়। এতে আনুষ্ঠানিক অভিযোগে আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে নোয়াখালীর সুধারামে ১১১ জনকে হত্যাসহ তিনটি অভিযোগ আনা হয়েছে। 

 

 

 

 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম