রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করলেন মিয়া সেপ্পো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৮, ২২:৪১আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ২২:৪৩

শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে আলোচনায় বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো (ছবি: পিআইডি) রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। জাতিসংঘে বাংলাদেশের ভূমিকা ও বিশ্বশান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর অবদানের কথাও উল্লেখ করেন তিনি। বুধবার (২৪ জানুয়ারি) শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

মিয়া সেপ্পো বলেন, ‘কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয়ণ ও ব্যবস্থাপনায় বাংলাদেশের সেনাবাহিনী ও সাধারণ জনগণ যেভাবে একসঙ্গে কাজ করেছে তা সিভিল-মিলিটারি কো-অপারেশনের এক অনন্য দৃষ্টান্ত।’

আমির হোসেন আমুর মন্তব্য, বাংলাদেশ মানবিক কারণে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছে। তবে তাদের দ্রুত নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিতে হবে মিয়ানমারকে। এ লক্ষ্যে জাতিসংঘের ভূমিকা আরও জোরদারের পরামর্শ দেন তিনি।

সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরেন শিল্পমন্ত্রী। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে জঙ্গি-সন্ত্রাসীদের দমনে সক্ষম হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হিসেবে জলবায়ুর পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ও সবুজ শিল্পায়নের ধারা জোরদারে জাতিসংঘের সহায়তা কামনা করেন শিল্পমন্ত্রী। এক্ষেত্রে জাতিসংঘের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান মিয়া সেপ্পো।

সাক্ষাৎকালে রোহিঙ্গা ইস্যু, বৈশ্বিক উষ্ণায়ন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, নারীদের নিরাপত্তা উন্নয়নসহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এ সময় আরও ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এনামুল হক ও বেগম পরাগ।

/জিএম/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম