প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব হলেন সাজ্জাদুল হাসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৮, ১৪:৪৫আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১৪:৪৯

সাজ্জাদুল হাসান প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব হয়েছেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) সাজ্জাদুল হাসান। জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার (২৪ জানুয়ারি) এ আদেশ জারি করে।

প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়াও আরও দুটি মন্ত্রণালয়ে নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে। মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. রইছ উল আলম মন্ডল। এদিকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তীকে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগমের চুক্তিভিক্তিক নিয়োগের মেয়াদ আগামী ৩১ জানুয়ারি শেষ হবে। তার স্থলাভিষিক্ত হবেন সাজ্জাদুল হাসান।

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম